আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত

ডেট্রয়েটে মায়ের দেওয়া ছুরি দিয়ে সহপাঠীকে ছুরিকাঘাত : মা-ছাত্রী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১১:৪৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১১:৪৫:০১ পূর্বাহ্ন
ডেট্রয়েটে মায়ের দেওয়া ছুরি দিয়ে সহপাঠীকে ছুরিকাঘাত : মা-ছাত্রী গ্রেপ্তার
ডেট্রয়েট, ৯ অক্টোবর: ডেট্রয়েটের একটি স্কুলে এক ছাত্রী তার মায়ের কাছ থেকে পাওয়া ছুরি দিয়ে এক সহপাঠীকে ছুরিকাঘাত করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার এভারগ্রিন রোড ও লিন্ডন স্ট্রিটের কাছে বার্ট রোডে অবস্থিত গম্পার্স প্রাথমিক-মিডল স্কুলে এই ঘটনাটি ঘটে।
ডেট্রয়েট পাবলিক স্কুলস কমিউনিটি ডিস্ট্রিক্ট (DPSCD) এক বিবৃতিতে জানিয়েছে, আহত শিক্ষার্থীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। অভিযুক্ত ছাত্রী ও তার মাকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। বিবৃতিতে বলা হয়, “স্কুলে মা তার সন্তানকে একটি ছোট ছুরি দেওয়ার পর ওই ছাত্রী এক সহপাঠীকে ছুরিকাঘাত করে।” জানা গেছে, মা স্কুলে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর অ্যালার্ম বাজলেও কর্তব্যরত নিরাপত্তারক্ষী তা উপেক্ষা করেন এবং তাকে থামাননি। জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা পরবর্তীতে চাকরিচ্যুতির কারণ হতে পারে।
“নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করতে” বৃহস্পতিবার গম্পার্স স্কুলের ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। একই দিনে প্রশাসন, শিক্ষক, কর্মী ও অভিভাবকদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জেলা কর্তৃপক্ষ জানিয়েছে।
স্কুল জেলার জননিরাপত্তা প্রধান ল্যাব্রিট জ্যাকসন স্থানীয় টেলিভিশন চ্যানেল ফক্স ২ ডেট্রয়েট–কে বলেন, “এ ধরনের ঘটনায় অভিভাবকদের জড়িত থাকা অত্যন্ত বিরল। যদি কোনও শিশুর স্কুলে সমস্যা থাকে, তবে কর্তৃপক্ষকে তদন্তের সুযোগ দিতে হবে। নিজে জড়িত হওয়া বা শিশুকে অস্ত্র সরবরাহ করা কখনই গ্রহণযোগ্য নয়।” ডিস্ট্রিক্ট জানিয়েছে, বর্তমানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো অতিরিক্ত হুমকির তথ্য তাদের হাতে নেই।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা