আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

‘দ্য মিউল’-এর অনুপ্রেরণা সেই মাদকচক্রের সহযোগী ফের গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০২:০১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০২:০১:৪৩ পূর্বাহ্ন
‘দ্য মিউল’-এর অনুপ্রেরণা সেই মাদকচক্রের সহযোগী ফের গ্রেপ্তার
ডেট্রয়েট, ১০ অক্টোবর : ৮৭ বছর বয়সী মাদক কুরিয়ার লিও শার্পের সঙ্গে জড়িত কুখ্যাত মাদকচক্রের অন্যতম সদস্য ডেভিড জুরাডো আবারও আইনের জালে ধরা পড়েছেন। ৪৪ বছর বয়সী এই ব্যক্তি এবার অভিযুক্ত হয়েছেন চুরি করা অটোমোবাইল যন্ত্রাংশ পাচার এবং যানবাহনের ভিআইএন নম্বর জাল করার অভিযোগে।
ফেডারেল তদন্তকারীরা জানিয়েছেন, জুরাডো ডেট্রয়েটের মেক্সিকানটাউনের কাছে অবস্থিত ৩১৩ সাউথওয়েস্ট অটো নামে একটি ব্যবসার মালিক ছিলেন, যা “চপ শপ” বা চুরি করা গাড়ির যন্ত্রাংশ বিক্রির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। মে মাসে ওই ব্যবসায় অভিযানের সময় কর্মকর্তারা একটি চুরি করা ক্যাডিলাক, সাতটি গাড়ির যন্ত্রাংশ ও জাল ভিআইএন স্টিকার উদ্ধার করেন। বর্ডার পেট্রোল এজেন্ট অ্যান্ড্রু হোয়াইট এক হলফনামায় লিখেছেন, “আমার বিশ্বাস এই চুরি করা যন্ত্রাংশ ও জাল ভিআইএন নম্বরগুলি একটি বৃহত্তর প্রতারণা চক্রের অংশ।”
জুরাডো আগে ২০০৮–২০১২ সাল পর্যন্ত ১৫০ কিলোগ্রামেরও বেশি কোকেন এবং ৩০,০০০ কিলোগ্রাম গাঁজা পাচারের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। সরকাররের মতে, তিনি মেক্সিকোর সিনালোয়া কার্টেলের নেতা জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানের সহযোগীদের সঙ্গে কাজ করতেন। সেই সময়ের ঘটনাই পরে হলিউড পরিচালক ক্লিন্ট ইস্টউড নির্মিত “The Mule (2018)” চলচ্চিত্রের প্রেরণা হয়ে ওঠে, যেখানে ৮৭ বছর বয়সী লিও শার্পকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মাদক বাহক হিসেবে দেখানো হয়।
নতুন মামলায় জুরাডোর বিরুদ্ধে চারটি ফেডারেল অভিযোগ আনা হয়েছে- চোরাচালান, যানবাহন ও যন্ত্রাংশ পাচার, ভিআইএন পরিবর্তন এবং বেআইনি আমদানিতে সহায়তা করা। এর মধ্যে চোরাচালানের অভিযোগে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। জুরাডোর আইনজীবী ডোরেইড এল্ডার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ