আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ভুল পথে গাড়ি চালিয়ে হত্যায় জ্যাকসনের ব্যক্তির দীর্ঘ সাজা

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০২:২২:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০২:২২:৫৯ পূর্বাহ্ন
ভুল পথে গাড়ি চালিয়ে হত্যায় জ্যাকসনের ব্যক্তির দীর্ঘ সাজা
স্টেফানো র‍্যামন ন্যাবোর্স/Macomb County Prosecutor's Office

ম্যাকম্ব কাউন্টি, ১২ অক্টোবর : ভুল পথে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে হত্যার দায়ে জ্যাকসনের বাসিন্দা স্টেফানো র‍্যামন ন্যাবোর্স (৪২)-কে ৩০ থেকে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্টের বিচারক জেনিফার ফন্স বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার জে. লুসিডো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আগস্টে এক জুরি ন্যাবোর্সকে দ্বিতীয়-ডিগ্রি হত্যা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া ড্রাইভিং, পুলিশ থেকে পালিয়ে যাওয়া এবং স্থগিত লাইসেন্সে গাড়ি চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে।
ঘটনাটি ঘটে ২০২৩ সালের ৫ মে, রোজভিলের ইন্টারস্টেট ৬৯৬ মহাসড়কে। ন্যাবোর্সের জিপ লিবার্টি ভুল পথে প্রবেশ করে বিপরীত লেনে থাকা ৬২ বছর বয়সী স্টিভেন ভ্যানরস্ট্র্যান্ড-এর চালিত একটি শেভি এসইউভির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলেই ভ্যানরস্ট্র্যান্ডের মৃত্যু ঘটে।
প্রসিকিউটর লুসিডো বলেন, “ভুক্তভোগীর পরিবারের ক্ষতি পূরণ করা সম্ভব নয়, তবে আজকের রায় অন্তত কিছুটা ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করবে। এই দণ্ড সমাজকে স্পষ্ট বার্তা দেয়, পুলিশ থেকে পালিয়ে অন্যের জীবন বিপন্ন করলে কঠোর শাস্তি অনিবার্য।”
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর ন্যাবোর্সের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১৭৫%, যা আইনি সীমার দ্বিগুণেরও বেশি। এছাড়া উইসকনসিন রাজ্যে তার বিরুদ্ধে পূর্বেও একাধিকবার মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা