আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

ডেট্রয়েটে মহানবী (সা.)-এর শানে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:৩৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:৩৯:৫৭ অপরাহ্ন
ডেট্রয়েটে মহানবী (সা.)-এর শানে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত
ডেট্রয়েট, ১২ অক্টোবর : ইসলামিক সেন্টার অব নর্থ ডেট্রয়েট ও আল কুরআন একাডেমির উদ্যোগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শানে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ডেট্রয়েটের আল ফালাহ অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন আল কুরআন একাডেমির প্রেসিডেন্ট কোরবান সানী চৌধুরী এবং সঞ্চালনা করেন প্রিন্সিপাল মাওলানা খায়রুল হাসান রফিক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ সিরাতুন নবী (সা.)-এর বিভিন্ন দিক তুলে ধরে মূল আলোচনা পেশ করেন।
প্রধান অতিথি বলেন, রাসুলুল্লাহ (সা:) এর আদর্শ মানুষের চিন্তা, চেতনা ও জীবনবোধে অনন্য এক পরিশুদ্ধতা আনে। তিনি আমাদের শিখিয়েছেন সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, সহনশীলতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে কেমন করে একজন মানুষ প্রকৃত অর্থে পরিপূর্ণ হতে পারে। যে মানুষ তাঁর শিক্ষা অনুসরণ করে, তার মন থেকে দূর হয় কলুষতা, অসততা, লোভ আর অন্যায়বোধ। সে পরিণত হয় এক শান্ত, নির্মল ও আলোকিত চরিত্রে। রাসুলুল্লাহ (সা:) আমাদের দেখিয়েছেন মানবতার শ্রেষ্ঠ উদাহরণ কেমন হতে পারে, কীভাবে ন্যায় ও সত্যের পথে অটল থাকা যায়, এবং কীভাবে শত্রুকেও ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে জয় করা যায়। কোরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।”  অতএব, যদি আমরা সমাজে শান্তি, ভালোবাসা ও ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তবে রাসুলুল্লাহ (সা:) এর জীবন থেকেই আমাদের নিতে হবে অনুপ্রেরণা। তাঁর আদর্শই মানবতার প্রকৃত দিশারী, আর তাঁর পথ অনুসরণেই নিহিত আছে পৃথিবীর শান্তি ও পরকালীন মুক্তি।

সিরাত কনফারেন্সে তিলাওয়াত করেন ইশতিয়াক আজাদ। রাসুলের শানে নাত পরিবেশন করেন মিশিগানের রেনেসাঁস কালচারাল গ্রুপের শিল্পীবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম আব্দুল লতিফ আজম, ইমাম হাফেজ রায়হান উদ্দিন, ইমাম হাফেজ আব্দুল বাছিত চৌধুরী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি