আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

মিশিগানে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে সভা

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১২:২৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১২:২৯:৩৪ পূর্বাহ্ন
মিশিগানে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে সভা
ওয়ারেন, ১৪ অক্টোবর : কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে গত রবিবার বিকেলে গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহরের আলিফ রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী জামাল। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইফ বাবু। সংগঠনের সেক্রেটারি আরিফ রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আজহারুল চৌধুরী, সফিউল আলম, মো. গোলাম কিবরিয়া, মোহাম্মদ ওয়াহিদ, মো. শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, রনি, মো. গিয়াস উদ্দিন, নিয়াজুল চৌধুরী, মো. নাজমুল ইসলাম, মো. শরিফুল হোসেন, শাওন আরিফুল ইসলাম, রাসেল সাজ্জাদসহ আরও অনেকে।
বক্তারা কুমিল্লাকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করার দাবি জানান। তারা বলেন, বৃহত্তর কুমিল্লা শুধু একটি জেলা নয়, এটি মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় ভূমি। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, সমাজসেবক ও ব্যবসায়ী মহেশচন্দ্র ভট্টাচার্য্য, সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণ, ভাষাসৈনিক আখতার হামিদ খান ও রাজনীতিক মোহাম্মদ আবুল হাশেমসহ বহু গুণীজনের জন্ম এই কুমিল্লাতেই। বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় কুমিল্লাবাসীর অবদান অনস্বীকার্য। বিশেষত প্রবাসী কুমিল্লাবাসী বর্তমানে বৈদেশিক রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই কুমিল্লাকে বিভাগ ঘোষণার ন্যায্য ও যৌক্তিক দাবিটি যেন সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করে এমন আহ্বান জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ