আমেরিকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব

ডেট্রয়েটে হিট-অ্যান্ড-রান দুর্ঘটনায় নিহত ১

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০২:১৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০২:১৪:৩৯ পূর্বাহ্ন
ডেট্রয়েটে হিট-অ্যান্ড-রান দুর্ঘটনায় নিহত ১
ডেট্রয়েট,  ১৪ অক্টোবর : শহরের পশ্চিমাংশে সোমবার ভোরে এক হিট-অ্যান্ড-রান দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ডেট্রয়েট পুলিশ জানায়, ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে লিভারনয়েস অ্যাভিনিউয়ের পশ্চিমে জয় রোড ও সেন্ট্রাল স্ট্রিটের সংযোগস্থলে দুর্ঘটনার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকারীরা সেখানে গুরুতর আহত এক ব্যক্তিকে দেখতে পান, যাকে ঘটনাস্থলেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অজ্ঞাত এক চালকের গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর গাড়িচালক স্থান ত্যাগ করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। দুর্ঘটনা বা সন্দেহভাজন চালক সম্পর্কে কোনো তথ্য থাকলে ডেট্রয়েট পুলিশ বিভাগের ফ্যাটাল স্কোয়াড (৩১৩) ৫৯৬-২২৬০ অথবা ক্রাইম স্টপার্স অফ মিশিগানের 1-800-SPEAK-UP. এই নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ