আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

পোর্ট হুরনে পেট্রোল পাম্পে গুলিবর্ষণে নিহত ১, নারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১২:২৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১২:২৭:৫৫ অপরাহ্ন
পোর্ট হুরনে পেট্রোল পাম্পে গুলিবর্ষণে নিহত ১, নারী গ্রেপ্তার
পোর্ট হুরন, ১৪ অক্টোবর : মিশিগানের পোর্ট হুরনে এক পেট্রোল পাম্পে মারাত্মক গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনায় পুলিশ ৩৬ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পোর্ট হুরন পুলিশ জানায়, বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ইউনিয়ন স্ট্রিটের কাছে মিলিটারি স্ট্রিটের ১৩০০ ব্লকের একটি গ্যাস স্টেশনে গুলিবর্ষণের খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পৌঁছে তারা ৩০ বছর বয়সী এক ডেট্রয়েট পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। কর্মকর্তারা ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩৬ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে। তিনি পোর্ট হুরনের বাসিন্দা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তে সহযোগিতা করছেন বলে জানা গেছে।
ঘটনা বা সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য থাকলে পোর্ট হুরন পুলিশ বিভাগ (810-984-8415) অথবা মেজর ক্রাইমস ইউনিটের (810-984-5383) এই নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা