আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

মাধবপুরে হোটেলের অনিয়মে প্রসিকিউটরের ক্ষোভ

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১১:৪৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ১১:৪৯:১২ পূর্বাহ্ন
মাধবপুরে হোটেলের অনিয়মে প্রসিকিউটরের ক্ষোভ
মাধবপুর (হবিগঞ্জ), ১৬ অক্টোবর : মাধবপুরে এক হোটেলে অতিরিক্ত মূল্য আদায় ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) বি. এম. সুলতান মাহমুদ।
জানা গেছে, কয়েক দিন আগে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবিরতিতে তিনি মাধবপুর উপজেলার স্থানীয় আল আমিন হোটেলে খাবারের জন্য থামেন। সেখানে তিনি নিজেই অতিরিক্ত দাম পরিশোধ করে প্রতারণার শিকার হন। প্রসিকিউটর বি. এম. সুলতান মাহমুদ বলেন, “ছোট ছোট পরোটা বিক্রি করা হচ্ছিল ২৫ টাকায়, আর ছোট এক প্লেট ডাল ৫০ টাকায়। অথচ খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের। রান্নাঘর ও পরিবেশ ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা। এই ধরনের বাণিজ্য ভোক্তা অধিকারের সরাসরি লঙ্ঘন।”
তিনি আরও বলেন, “একজন সাধারণ যাত্রী হিসেবে আমি বুঝতে পারছি প্রতিদিন অসংখ্য মানুষ এই হোটেলগুলোতে খাবার খেয়ে প্রতারিত হচ্ছেন। প্রশাসনের তৎপরতা না থাকায় এরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে।”
প্রসিকিউটরের এই অভিযোগের পর স্থানীয় প্রশাসনে নড়াচড়া শুরু হয়েছে। সাধারণ মানুষও আশা করছে, এ ঘটনার পর থেকে ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন আরও সক্রিয় হবে। ঘটনার পর তিনি বিষয়টি মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ বিন কাশেমকে মৌখিকভাবে জানান। ইউএনও অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে বলেন,  “আমরা ইতোমধ্যে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ