আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

মৌলভীবাজারে সড়ক সংস্কার ও চারলেনের দাবিতে মানববন্ধন, লন্ডনে সমাবেশ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০২:৩৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০২:৩৭:৩৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারে সড়ক সংস্কার ও চারলেনের দাবিতে মানববন্ধন, লন্ডনে সমাবেশ
মৌলভীবাজার, ১৭ অক্টোবর : মৌলভীবাজারে উন্নয়ন বৈষম্য‘র অবসান সহ মহাসড়ক সংস্কার ও চারলেনে উন্নীতকরন এবং শমসেরনগর বিমানবন্দর চালু এবং মৌলভীবাজার জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ চার দফা দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় মৌলভীবাজার  শহরের চৌমুহনায় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতিতে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি সফলভাবে  অনুষ্ঠিত হয়েছে। 
সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের আহবায়ক মাওলানা আহমদ বিলাল এর সভাপতিত্বে এবং সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু,ও যুগ্ম সচিব এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি  খালেদ চৌধুরী, প্রবীন আলেম আলেম মাওলানা জামিল আনসারী, সমাজসেবক সিরাজ সিদ্দিকী, জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, শানে সাহাবা জাতীয় ফাউন্ডেশনের মকবুল হোসেন খান, দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা এনামুল হক, সমাজসেবক গোলাম মাওলা আহাদ, শহর আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুল গাফফার, ছাত্র সমন্বয়ক শাহ মিছবাহ, হাফেজ আবুল হায়াত ফরহাদ মর্দানি সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অনতিবিলম্বে বৃহত্তর সিলেটের সড়ক ও রেল যোগাযোগের দন্যদশা দূর করার আহ্বান জানান।
এদিকে উন্নয়ন বৈষম্য‘র অবসান সহ  মহাসড়ক সংস্কার ও মিরপুর-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট সড়ককে চারলেনে উন্নীতকরন এবং মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও শমসেরনগর বিমানবন্দর চালু সহ মৌলভীবাজার জেলার উন্নয়নে ১০ দফা দাবিতে বৃটেনের কমিউনিটি সেন্টারে  গত ১৫ অক্টোবর  বুধবার লন্ডন সময় দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শাফি কাদির এর পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
এতে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, ইউনিটি অব মৌলভীবাজার এর প্রেসিডেন্ট আব্দুর রুউফ তালুকদার ও সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান, ও ট্র্বেজারার এ বি রুনেল, এবং কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল হক মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
দেশের অর্থনীতিতে ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলাবাসীর যথেষ্ট অবদান রয়েছে। সবদিকে জেলাবাসী এগিয়ে আছে। আমাদের প্রতি সরকার উন্নয়ন বৈষম্য করছে। এর অবসান প্রয়োজন বলে উল্লেখ করে বক্তারা বলেন উন্নয়নে পিছিয়ে পড়া মৌলভীবাজার জেলার মানুষ। তথা এই জনপদের অধিকাংশ রাস্তাঘাটের বেহাল অবস্থা দীর্ঘদিনের। বর্তমানে জেলা সদরের গ্রামীণ অধিকাংশ সড়কগুলো যান চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। ভাঙাচোরা সড়কে চলতে হয় যাত্রীদের। হচ্ছেনা সড়ক সংস্কার। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। কিন্তু প্রতিকার চাওয়ার কেউ নেই। 
ইতিমধ্যে ঢাকাগামী দূরপাল্লার বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের ভয়ের অন্যতম কারণ হচ্ছে দীর্ঘ যানজট। গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট এই মহাসড়কটির বেহাল অবস্থার কারণে অন্তত ৫ কিলোমিটারের ভয়াবহ যানজটের কবলে জরুরী প্রয়োজনে ঢাকাগামী যাত্রীদের পরতে হচ্ছে। ৫ ঘন্টার যাত্রাপথ কখনো কখনো ১৫ থেকে ১৬ ঘন্টা লেগে যাচ্ছে।  তাই  চাপ বাড়ছে ট্রেন ভ্রমণে। টিকেট কালো বাজারি সিন্ডিকেটের কারণে ট্রেনের টিকিটও এখন সোনার হরিণ। 
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ালর্ড ওয়াইড এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট  মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিগত সরকারের মতো  অন্তর্বর্তী সরকারও মৌলভীবাজার সহ পুরো সিলেটের জনগণের সাথে উন্নয়ন বৈষম্য করছে বলে উল্লেখ করে বক্তারা এই  উন্নয়ন বৈষম্য‘র অবসান সহ অবিলম্বে ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীত সহ দ্রুত  সংস্কার কাজ সম্পন্ন করা ও মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ অন্যান্য দাবি দাওয়া বাস্তবায়নের জন্য উভয় মিটিং থেকে বক্তারা জোর দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন