আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

ভার্জিনিয়ায় মুসলিম নারীকে লাঞ্ছনার অভিযোগে নর্থভিলের এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১২:৫০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১২:৫০:৩২ অপরাহ্ন
ভার্জিনিয়ায় মুসলিম নারীকে লাঞ্ছনার অভিযোগে নর্থভিলের এক ব্যক্তি গ্রেপ্তার
ম্যাথিউ বিনোদ মালাইকাল/Prince William County Police Department.

নর্থভিলের, ১৭ অক্টোবর : ভার্জিনিয়ায় এক মুসলিম নারীকে লাঞ্ছিত ও ধর্ম অবমাননার অভিযোগে নর্থভিলের ৬৬ বছর বয়সী ম্যাথিউ বিনোদ মালাইকালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রিন্স উইলিয়াম কাউন্টি পুলিশ জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর মানাসাসের সাডলি ম্যানর ড্রাইভের ১০৭০০ ব্লকে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, ৫১ বছর বয়সী ওই নারী তার গাড়ি পার্ক করার পর মালাইকাল তার কাছে যান এবং বাকবিতণ্ডার একপর্যায়ে ধর্মভিত্তিক অশালীন ও অবমাননাকর মন্তব্য করেন। এরপর তিনি নারীর মুখে ঘুষি মারেন এবং হাত ধরে টানেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত গুড সামারিটানরা হস্তক্ষেপ করলে মালাইকাল স্থান ত্যাগ করেন। পুলিশ ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে এবং পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মালাইকালকে ঘৃণার পক্ষপাতমূলক গুরুতর আক্রমণ ও মারধরের অভিযোগে অভিযুক্ত করা হতে পারে। অপরাধ প্রমাণিত হলে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ওয়াশিংটন ডিসি-ভিত্তিক কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) কর্তৃপক্ষ মালাইকালের বিরুদ্ধে অভিযোগ ও গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, “এই উদ্বেগজনক ঘটনায় ঘৃণাজনিত অপরাধের অভিযোগ আনার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কোনও ধর্ম বা পটভূমির মানুষকে দৈনন্দিন জীবনে লক্ষ্যবস্তু, হয়রানি বা আক্রমণের ভয় নিয়ে বাঁচতে হবে না। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে ঘটনাটি গুরুত্ব সহকারে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং আইনের আওতায় পূর্ণ জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানাই। আমরা ভুক্তভোগীসহ সকল ঘৃণার শিকার মানুষের প্রতি সংহতি জানাই।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক