আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১২:৫৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১২:৫৭:৪১ অপরাহ্ন
শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
সিলেট, ১৭ অক্টোবর : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে লাইফ সায়েন্সেস অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী ‘Research, Innovations and Future’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।  শুক্রবার ১৭ অক্টোবর সকাল ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, গবেষণা ও উদ্ভাবনের মধ্য দিয়েই একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে টিকে থাকতে হলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে হতে হবে জ্ঞানচর্চা ও উদ্ভাবনের কেন্দ্রস্থল। আমি মনে করি, এ ধরণের আয়োজন তরুণ গবেষকদের অনুপ্রাণিত করবে এবং বিশ্বমানের গবেষণায় উৎসাহিত করবে। তিনি এ আয়োজনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্মেলনের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
উদ্বোধনী পর্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব, প্যাট্রন হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোঃ আলিমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে শাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, অতিথি হিসেবে সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, পুলিশ সুপার মাহবুবুর রহমান, অনুষ্ঠানের সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইফ সায়েন্সেস অনুষদের ডিন ও অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. মোঃ আবদুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এ সম্মেলনে থাকছে গবেষণা পত্রের উপর একটি প্লেনারি সেশন, ৩৫০টি পোস্টার প্রেজেন্টেশন এবং তিনটি প্যারালাল সেশন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা