আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

আজ শ্যামাপূজা ও দীপাবলি

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ১০:২০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ১০:২০:১৭ পূর্বাহ্ন
আজ শ্যামাপূজা ও দীপাবলি
ওয়ারেন, ২০ অক্টোবর : দুর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উৎসব আজ। ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের।
পুরাণ মতে, অন্যায়-অত্যাচার দূর করতেই মা কালীর মর্ত্যে আগমন। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা দিতে আসেন দেবী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পুজো বা কালী পুজো অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক।   
মিশিগানের হিন্দু সম্প্রদায় আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করবে। রাতে মন্দিরে মন্দিরে শ্যামা দেবীর পূজা অনুষ্ঠিত হবে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
দীপাবলি উৎসবও আজ। ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের। দীপাবলী- আলোর উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলী। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এ উৎসব উদযাপন করা হয়।  দীপাবলি হচ্ছে শ্যামা পূজার অন্যতম আকর্ষণ। দীপাবলি শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, শিখ এবং জৈন ধর্মাবলম্বীদেরও অনুষ্ঠান। দীপাবলির দিনে কালী পূজা হয়-তাই দীপাবলি আর কালী পূজা একইসূত্রে গাঁথা।
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি মিশিগানে রাজ্যের ডেট্রয়েট, ওয়ারেন, ট্রয়, ক্যান্টন, পন্টিয়াকসহ বিভিন্ন সিটিতে সাড়ম্বরে উদযাপিত করবে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে পূজা, অঞ্জলি প্রদান, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফায়ার ওয়াকর্স। 
শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে শিব মন্দির টেম্পল অব জয়ে দুইদিন ব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির প্রথম দিন আজ সোমবার, (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পূজা, রাত ৭টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি, রাত ৮ টায়  ক্যালিফোর্নিয়া থেকে আগত স্বামী শুভানন্দ মহারাজ 
ভক্তিমূলক সংগীত পরিবেশন  এবং আরতি পরিচালনা করবেন। প্রসাদ বিতরণ হবে রাত ৮টা ৩০ মিনিটে। দ্বিতীয় দিন, রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় পূজা, ৭টা ৪৫ মিনিটে পুষ্পাঞ্জলি, রাত সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮টায় নাটক ‘দড়ির খেলা’ পরিবেশিত হবে। সবশেষে অনুষ্ঠিত হবে প্রসাদ বিতরণ।
এছাড়া মিশিগান কালীবাড়িতে তিথি অনুযায়ী আজ সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে শ্রীশ্রী কালীপূজা।
ডেট্রয়েট দুর্গা টেম্পল-এ আজ সোমবার সন্ধ্যা ৬টায় পূজা, রাত ৭টা ৩০ মিনিটে দীপাবলী ও আলোকসজ্জা, রাত ৮টায় অঞ্জলি প্রদান, রাত সাড়ে ৮টায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান এবং রাত ৯টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণের আয়োজন রয়েছে।
এদিকে রাধাকৃষ্ণ টেম্পল-এ রাত ৭টায় পূজা, ৮টায় পুষ্পাঞ্জলি এবং রাত সাড়ে ৮টায় প্রসাদ বিতরণ কর্মসূচি নির্ধারিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স