আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

মিশিগানে সংবর্ধিত হলেন গোয়াইনঘাটের সমাজসেবী হাজি ওসমান গনি

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৩:৩৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৩:৩৪:৩৮ অপরাহ্ন
মিশিগানে সংবর্ধিত হলেন গোয়াইনঘাটের সমাজসেবী হাজি ওসমান গনি
ওয়ারেন, ২২ অক্টোবর : গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ হতে মিশিগানে সফররত সিলেট জেলা বিনপির উপদেষ্টা, দশগাঁও নোয়াগাঁও উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী হাজি ওসমান গনির সম্মানে এক সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্টিত হয়েছে। গত রবিবার রাতে ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে  সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম বদরুলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তরিক উদ্দিন। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অফিস সম্পাদক মোঃ আশরাফুল আমিন।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, অধ্যাপক মোঃ আমিনুল হক, আব্দুস সালাম, মনাফ আহমেদ বাবুল, প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, কোম্পানীগঞ্জ সমিতি মিশিগানের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রকিব ও কমিউনিটি ব্যাক্তিত্ব মুর্শেদ আহমেদ, মোঃ আব্দুল লতিফ বাবুল, মোঃ রমিজ উদ্দিন, সাংবাদিক শফিকুর রহমান, জয়নাল উদ্দিন, মোঃ কামাল আবেদীন, মফিজুর রহমান, রসেন্দ্র কুমার দাশ,আব্দুল মালিক, আব্দুল হক, ইফতেখার হেলাল,মোঃ হেলাল আবেদীন, মোঃ আব্দুল খালিক, কয়েস আহমেদ,বেলাল উদ্দিন মাষ্টার, প্রভাষক আলিম উদ্দিন, মোঃ সোয়াইব, আলিম আহমেদ, আবুল হাসনাত রতন ও দিলওয়ার হোসেন প্রমুখ।
সংবর্ধিত অতিথি মাষ্টার হাজি ওসমান গনি তার বক্তব্যে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান গোয়াইনঘাটবাসীর প্রকৃত এম্বাসেডর হিসেবে কাজ করছে।
বক্তারা মাষ্টার হাজী ওসমান গনির দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বলেন, তিনি একজন সরল এবং সাদামাটা মানুষ। বিশেষ করে শিক্ষা খাতে এবং গোয়াইনঘাটের সামাজিক উন্নয়নে তার দীর্ঘ অবদানের জন্য সকলেই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিতরা মাষ্টার হাজী ওসমান গনির সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন।
গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে সংবর্ধিত অতিথির সম্মানে ক্রেস্ট এবং সভাপতি মোঃ নজরুল ইসলাম বদরুলের সৌজন্যে উপহার প্রদান করা হয়। এছাড়া অন্যান্য সংগঠনের মধ্যে মিশিগানে গোয়াইনঘাট বিএনপি পরিবারের পক্ষ থেকেও তাকে বিশেষ উপহার প্রদান করা হয়। একই সঙ্গে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টি ও গোয়াইনঘাট সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম জয়নাল, মোঃ আরিফুর রহমান, মোঃ জালাল আবেদীন, রানু আহমেদ, সালমান আহমেদ, মোঃ মুসা, জাহাঙ্গীর আলম, মোঃ ফাহিম, জাকির আহমেদ এবং ফকরুল খান প্রমুখ।  
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড