আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

সিলেটে বিনিয়োগে প্রবাসীদের সহযোগিতা চাই -মিশিগানে খন্দকার মুক্তাদির

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১২:৪৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১২:৪৬:২৫ পূর্বাহ্ন
সিলেটে বিনিয়োগে প্রবাসীদের সহযোগিতা চাই -মিশিগানে খন্দকার মুক্তাদির
হ্যামট্রাম্যাক, ২৩ অক্টোবর : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের সময়ে জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছিল। আগামী সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠিত হলে সিলেটের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। ১৯ অক্টোবর (রোববার) হ্যামট্রাম্যাক শহরের কনান্ট রোডের ‘গেইট অব কলম্বাস’-এ ‘মিশিগান বাংলাদেশী কমিউনিটি’র উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বক্তব্য দেন। সভাটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়।
সাবেক ছাত্রনেতা ওয়াসিকুজ্জামান রনির সঞ্চালনায় খন্দকার আব্দুল মুক্তাদির তার বক্তব্যে সিলেটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রবাসীদের সিলেটে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন, বিগত সরকারের আমলে সিলেট নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং স্বৈরাচারী শাসন প্রশাসন গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছিল। আগামীতে নিরপেক্ষ ও নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভায় প্রবাসীরা বর্তমান রাজনীতি ও সিলেটের সমস্যা নিয়ে প্রশ্ন করেন, যেগুলোর উত্তর সাবলীলভাবে দেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি উপস্থিত সবাইকে প্রবাসের ব্যস্ততার মধ্যেও আসার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “আগামী নির্বাচনে সিলেট-১ আসন থেকে আমি একজন প্রার্থী হিসেবে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
সভায় কয়েকশত বাংলাদেশি আমেরিকানসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলা গণমাধ্যমের সাংবাদিকরাও অনুষ্ঠানটি কভার করতে হাজির ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ