আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

মিশিগানে নতুন কনস্যুলেট স্থাপনের অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০১:১১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০১:১১:০৯ পূর্বাহ্ন
মিশিগানে নতুন কনস্যুলেট স্থাপনের অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ অক্টোবর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের নতুন কনস্যুলেট চালুর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যাতে নতুন কনস্যুলেটটি শুরু থেকেই অনলাইনভিত্তিক আধুনিক সেবা প্রদান করতে সক্ষম হয়। নাগরিকরা যেন সহজে ডিজিটাল মাধ্যমে সকল কনস্যুলার সেবা পান—এটি সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।”
বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস রয়েছে ওয়াশিংটনে। পাশাপাশি কনস্যুলেট অফিস রয়েছে নিউইয়র্ক, হিউস্টন (টেক্সাস), লস এঞ্জেলেস (ক্যালিফোর্নিয়া), মায়ামি (ফ্লোরিডা) এবং নিউ অরলিন্স (লুইজিয়ানা)-এ। এছাড়া নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনও কার্যক্রম চালাচ্ছে।
ডেট্রয়েটে নতুন কনস্যুলেট চালুর মাধ্যমে উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরও দ্রুত ও সহজে সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি