আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
কেন্টে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অভিষেকে প্রবাসীদের ক্ষোভ

সিলেটবাসীর বঞ্চনার অবসান চাই

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০১:৩৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০১:৩৪:৪৫ পূর্বাহ্ন
সিলেটবাসীর বঞ্চনার অবসান চাই
লন্ডন, ২৪ অক্টোবর : “আমাদের রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি সচল হয়, অথচ আমরা সিলেটবাসী প্রশাসনিক অবহেলার ছায়ায় প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছি এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না” গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা এমনই ক্ষোভ প্রকাশ করেছেন।
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানটি গতকাল (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় যুক্তরাজ্যের কেন্ট শহরের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী সিলেটবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন ও কমিউনিটি লিডার হারুনুর রশিদ। নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া ও শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কনভেনর এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।
কেন্ট রিজিওনের ভাইস চেয়ার আবুল কালাম আজাদ ও সাউথ ইস্ট রিজিওনাল কেন্দ্রীয় কো-কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন এর যৌথ পরিচালনায় উক্ত সম্মেলন ও ডিনারপার্টিতে প্রধান অতিথি  ছিলেন সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ  ড. হাসনাত এম হোসাইন এম বি ই।
বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট  ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, প্রাক্তন সেক্রেটারি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, সংগঠন এর কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. মুজিবুর রহমান, সাউথ ইস্ট রিজিওনাল জয়েন্ট কনভেনর রেজাউল করিম সিপার,সদস্য সচিব তাজুল ইসলাম, সাংগঠনিক শাহ শাফি কাদির, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাছিত রাফি, সৈয়দ কাহের, রেজাউল কবির রাজা, মুস্তাফিজ খন্দকার পায়েল,মুক্তিযোদ্ধার সন্তান কবি নুরজাহান রহমান শিল্পী,ও জায়েদ ইমতিয়াজ চৌধুরী। 
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্ট  রিজিওনাল নতুন কমিটিতে যুবসংগঠক মুক্তার আলীকে চেয়ারপার্সন, তাহামুল হোসেন লিটনকে জেনারেল সেক্রেটারী, আব্দুল আহাদকে ট্রেজারার, ও কবি নুরজাহান শিল্পীকে উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদকে অভিষিক্ত করা হয়েছে।
সংগঠন এর প্রয়াত নেতৃবৃন্দের ইসহালে সওয়াব উপলক্ষে মাগফেরাত কামনা, অসুস্থ রোগীদের সুস্থতা, ও মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন আসফোড মসজিদের ঈমাম ও খতীব মাওলানা মিজানুর রহমান। 
সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর তাঁর  লিখিত প্রস্তাবে ঢাকা–সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালু, হাইকমিশনে নো-ভিসা ফি পুনর্বহাল এবং বিমানের টিকিটমূল্য কমানোর দাবি জানান। উপস্থিত সবাই করতালির মাধ্যমে এসব দাবির প্রতি সমর্থন জানান।
প্রধান অতিথি সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই, সতর্ক করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক, রেলওয়ে ও বিমানপথে চলমান জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের জনগণ প্রতিদিন নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন এই সব ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। 
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয়  সদস্য সচিব বিশিষ্ট শিক্ষাবিদ  ড. মুজিবুর রহমান বলেন, প্রবাসীদের মধ্যে ঐক্য জোরদার করা এবং সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে ও মানবতার কল্যাণে এবং বৃটেনের বাংলাদেশ কমিউনিটি উন্নয়নে  কার্যকর ভূমিকা রাখাই সংগঠনের মূল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন  হারুনুর রশিদ সিলেট বিভাগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য দাবী দাওয়া বাস্তবায়নে যদি সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে সিলেটবাসী ন্যায্য অধিকার আদায়ে রেমিট্যান্স পাঠানো বন্ধসহ বিশ্বব্যাপী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এছাড়াও সংগঠনকে গতিশীল করতে  ও আগামীতে আরও  বলিষ্ঠ ভূমিকা রাখতে দীপ্ত শপথ সহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০