আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক

৯ বিভাগের ১৭ জেলায় বিএনপির জনসমাবেশ আজ

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৩ ১২:১১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৩ ১২:১১:১৫ পূর্বাহ্ন
৯ বিভাগের ১৭ জেলায় বিএনপির জনসমাবেশ আজ
ঢাকা, ২৬ মে (ঢাকা পোস্ট) : সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ ৯ বিভাগের ১৭ জেলায় একযোগে জনসমাবেশ করবে বিএনপি। শুক্রবার (২৬ মে) সারাদেশে এই জনসমাবেশ করবে দলটি। আর এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গেছেন কেন্দ্রীয় নেতারা।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়ক পশ্চিম প্রান্ত দুপুর আড়াইটায় জনসমাবেশ হবে। তবে, এতে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি।  
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাজশাহী বিভাগের বগুড়া জেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম বিভাগের লক্ষ্মিপুর জেলায় আমির খসরু মাহমুদ চৌধুরী, ময়মনসিংহ বিভাগের শেরপুরে বেগম সেলিমা রহমান, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বান্দরবানে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জ জেলায় বিএনপি ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঠাকুরগাঁওয়ে ভাইস-চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাতক্ষীরায় ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরগুনায় ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গা জেলায় ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিরাজগঞ্জ জেলায় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু, পিরোজপুরে বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মাদারীপুর জেলায় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সৈয়দপুর জেলায় বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য