আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক
চুনারুঘাটের দেউন্দি চা-বাগানের শাপলা বিল যেন প্রকৃতির ক্যানভাস

লাল মখমলের মতো শাপলা, সবুজ চায়ের দেশে রঙিন স্বপ্নের বিল

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১২:৫৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১২:৫৬:০৩ অপরাহ্ন
লাল মখমলের মতো শাপলা, সবুজ চায়ের দেশে রঙিন স্বপ্নের বিল
হবিগঞ্জ : প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সম্ভার চুনারুঘাট উপজেলা। এখানকার দেউন্দি চা-বাগানের বিস্তীর্ণ বিলজুড়ে এখন লাল শাপলার অপরূপ সমারোহ। চারপাশে চায়ের সতেজ গন্ধ, টলটলে পানিতে লাল শাপলার ছড়ানো হাসি—সব মিলিয়ে যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি।
শীতের শিশিরভেজা সকালে, প্রভাতের প্রথম সূর্যালোকে যখন বিলজুড়ে শাপলা ফুটে ওঠে, তখন মনে হয় প্রকৃতি নিজেই রঙিন গালিচা। প্রায় পাঁচ একর জায়গাজুড়ে হাঁটু পানিতে ভাসমান এই শাপলাগুলো মনভরে উপভোগ করতে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা।
চুনারুঘাটে একাধিক শাপলা বিল থাকলেও, দেউন্দি চা-বাগানের বিল ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। প্রতিদিন সকাল থেকেই এখানে ভিড় জমে নানা বয়সী মানুষের। কেউ ছবি তুলছেন, কেউ রিলস বা টিকটক বানাচ্ছেন, আবার কেউ নাটক ও গানের শুটিং করছেন। তরুণ-তরুণীরা বিলের পাড়ে সবুজ ঘাসে বসে গিটার হাতে গান গেয়ে মাতিয়ে তুলছেন। পাশের গাছের মগডালে পাখিরা কিচিরমিচির করছে, যেন তারাও আনন্দে সুর মিলিয়েছে।
শব্দকথা ট্যাুরিজমের ভ্রমণগাইড তাইজুল ইসলাম বলেন, “চুনারুঘাট প্রকৃতিগতভাবেই অত্যন্ত মনোরম। এখানে রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা, সতেরোটি চা-বাগান, পাহাড়ি টিলা ও উঁচু-নিচু দৃষ্টিনন্দন ভূপ্রকৃতি। প্রতিদিনই পর্যটকদের আগমন ঘটে এসব স্থানে। অনেকেই আবার আধ্যাত্মিক পুরুষ সিপাহসালার নাসির উদ্দীন (রঃ)-এর মাজার জিয়ারত করতেও আসেন। প্রশাসনিকভাবে চুনারুঘাটকে আরও যত্ন নিলে এই অঞ্চলের পর্যটন শিল্প থেকে বিপুল রাজস্ব অর্জনের পাশাপাশি বেকার তরুণদের কর্মসংস্থানও সম্ভব।”
শাপলা বিলে ঘুরতে আসা বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব বলেন, “চুনারুঘাটের সবুজ চা-বাগানের মাঝখানে টলটলে পানির বিলে ফুটে থাকা হাজারো লাল শাপলা যেন প্রকৃতির বুকে বিছানো লাল মখমলের চাদর। সূর্যের প্রথম কিরণ যখন পানিতে পড়ে, তখন একসাথে ফুটে ওঠা শাপলাগুলোর দৃশ্য অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে।”
তিনি আরও বলেন, “লাল শাপলার বিল কেবল প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয়, এটি বাংলাদেশের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশও বটে। তাই এর সংরক্ষণ এখন সময়ের দাবি। যদি আমরা এখনই পদক্ষেপ না নিই, তবে অদূর ভবিষ্যতে এই বিলগুলো বিলীন হয়ে যেতে পারে। দেউন্দি শাপলা বিলকে ‘পরিবেশ সংরক্ষিত এলাকা’ ঘোষণা করে পরিবেশবান্ধব পর্যটন পরিচালনা করা উচিত। একই সঙ্গে স্থানীয়ভাবে বিল পরিষ্কার, সংরক্ষণ ও স্কুল পর্যায়ে প্রকৃতি-পাঠের উদ্যোগ নিলে এই সৌন্দর্য ভবিষ্যৎ প্রজন্মও উপভোগ করতে পারবে।”
প্রতিবছরের মতো এবারও প্রকৃতি উদার হাতে রাঙিয়েছে দেউন্দি চা-বাগানের এই শাপলা বিল। প্রকৃতিপ্রেমীরা তাই আবারও ফিরে যাচ্ছেন মুগ্ধতায় ভরা এই লাল স্বপ্নলোকের আহ্বানে।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক