আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

শিব মন্দিরে সংগীত, নৃত্য আর  নাট্যে দীপাবলির রঙিন আয়োজন

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ১২:১১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ১২:৩২:০২ পূর্বাহ্ন
শিব মন্দিরে সংগীত, নৃত্য আর  নাট্যে দীপাবলির রঙিন আয়োজন
ওয়ারেন, ২৭ অক্টোবর : ‘হিমের রাতে ওই গগনের দীপগুলো রে/ হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে/ ঘরে ঘরে ডাক পাঠাল—দীপালিকায় জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে...।’ রবীন্দ্রনাথের এই পংক্তিতেই যেন ফুটে ওঠে আলোর উৎসব দীপাবলির শাশ্বত আহ্বান। সেই আলোর রঙে মিশে, ভক্তি আর আনন্দে রঙিন হয়ে উঠল মিশিগানের ওয়ারেনের শিব মন্দির টেম্পল অব জয়।
গতকাল রোববার শিব মন্দির টেম্পল অব জয়ে  বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসবের সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। দেবী কালী পূজা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র শ্যামাপূজার আনুষ্ঠানিকতা।

রাত আটটায় কেয়া দেবের গান পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। তারপর আত্রি রায় একে একে কয়েকটি গান পরিবেশন করেন ।
পরবর্তীতে অন্তরা অন্তির কোরিওগ্রাফিতে মন্দিরের নারী ভক্তরা পরিবেশন করেন ডান্ডিয়া নৃত্য যার ছন্দে ও রঙে মিশে যায় দীপাবলির উচ্ছ্বাস।  সাংস্কৃতিক সন্ধ্যার পর্দা নামে বৃন্দাবন দাশ রচিত নাটক ‘দড়ির খেলা’ মঞ্চায়নের মধ্য দিয়ে। রাহুল দাশের পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সৌরভ সরকার, অরুপ পুরকায়স্থ, ঝন্টু দাশ, কমল পুরকায়স্থ, কৃপাময় পাল ও লাকী পুরকায়স্থ। দর্শকদের হাসি, হাততালি আর উচ্ছ্বাসে ভরে ওঠে মন্দিরের প্রতিটি কোণ।
উৎসবের এই দিনটি শুধু পূজার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ভক্তি, সংগীত, নৃত্য ও নাটকের সমন্বয়ে এটি পরিণত হয় এক পূর্ণাঙ্গ সাংস্কৃতিক মিলনমেলায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স