আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

অনলাইনে কিশোরীর ছদ্মবেশে ফাঁদ, মিশিগানে ৩ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০২:২০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০২:২০:৪৮ পূর্বাহ্ন
অনলাইনে কিশোরীর ছদ্মবেশে ফাঁদ, মিশিগানে ৩ জন গ্রেপ্তার
ইনহাম কাউন্টি, ২৮ অক্টোবর : কিশোরীর ছদ্মবেশে ফাঁদ পেতে যৌন সম্পর্কের চেষ্টা করার অভিযোগে ইনহাম কাউন্টিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ল্যান্সিং-এর গ্রেগরি লেরয় জর্ডান তৃতীয় (৩৭), পূর্ব ল্যান্সিং-এর সৈয়দ মুহাম্মদ জায়েদ আলভি (৩০) এবং ফার্মিংটন হিলসের কালিল দাভন্টে ব্রাউন (২৪)।
ইনহাম কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, এই তিনজন অনলাইনে এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছিলেন, যিনি আসলে একজন গোপন পুলিশ কর্মকর্তা এবং তিনি ১৫ বছর বয়সী কিশোরীর ছদ্মবেশে ছিলেন। অভিযুক্তরা অনলাইনে যৌন আলাপ চালিয়ে যান এবং পরে দেখা করার পরিকল্পনাও করেন।
তারা দেখা করতে এলে পুলিশ কোনও ঝামেলা ছাড়াই তাদের গ্রেপ্তার করে। পরে তিনজনের বিরুদ্ধেই শিশু যৌন নির্যাতনের চেষ্টা, ইন্টারনেট ব্যবহার করে অপরাধ সংঘটন এবং অনৈতিক উদ্দেশ্যে শিশুর সঙ্গে যোগাযোগের অভিযোগে মামলা করা হয়। এসব অভিযোগে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ব্রাউন ও জর্ডানের জামিন ৭৫ হাজার ডলার, আর আলভির জন্য ১ মিলিয়ন ডলার  নির্ধারণ করা হয়েছে। আদালতের রেকর্ড অনুযায়ী, জর্ডানের শুনানি হবে ৩ নভেম্বর, আর আলভি ও ব্রাউনের শুনানি হবে ৪ নভেম্বর।
আলভির আইনজীবী এখনো কোনো মন্তব্য করেননি। জর্ডান ও ব্রাউনের পক্ষে এখনো আইনজীবী নিয়োগ করা হয়নি।
এই তদন্তে ইনহাম কাউন্টি শেরিফের অফিসকে সহায়তা করেছে ল্যান্সিং পুলিশ, মিশিগান স্টেট পুলিশ, ইটন কাউন্টি ও জেনেসি কাউন্টি শেরিফের অফিস।
পুরো অভিযানটি পরিচালিত হয়েছে গ্লোবাল হিউম্যান অপারেশন স্ট্রাইক টিম (GHOST) নামে বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর