আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

গাজীপুর খতিব মুহিবুল্লাহর নিখোঁজ নাটক : সবই নিজের পরিকল্পনা

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০২:৫৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০২:৫৯:৪৮ পূর্বাহ্ন
গাজীপুর খতিব মুহিবুল্লাহর নিখোঁজ নাটক : সবই নিজের পরিকল্পনা
গাজীপুর, ২৮ অক্টোবর : গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশা ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীর (৬০) নিখোঁজের ঘটনা চার দিন পর রহস্য উন্মোচিত হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি অপহৃত হননি, বরং স্বেচ্ছায় টঙ্গী থেকে বের হয়ে পঞ্চগড় গিয়েছিলেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাঁকে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিরাপত্তা হেফাজতে নেয়। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) তাকে আদালতে তোলা হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক কর্মকর্তা জানান, তদন্তে প্রমাণ মিলেছে মহিবুল্লাহকে ইসকন কর্তৃক অপহৃত করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর গতিবিধি ট্র্যাক করে জানা গেছে, তিনি নিজে শ্যামলী পরিবহনের বাসে পঞ্চগড় গিয়েছিলেন। এই ঘটনায় মহিবুল্লাহর সঙ্গে একই বাসে থাকা যাত্রী ও বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মহিবুল্লাহ নিজেই ঘটনার বিস্তারিত স্বীকার করেছেন। তিনি বলেন, “আমি প্রথমে শুধু হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ মনে হলো চলতে থাকি, যাই যেকোনো দিকে। অটো, সিএনজি, বাস সবই নিজের ইচ্ছায় চেপে পঞ্চগড়ে পৌঁছালাম। নামার পরে পা ও হাতে শিকল দিলাম, শীতের মধ্যে শুয়ে পড়লাম। যা করছিলাম, কোনো চিন্তাভাবনা ছাড়াই, মাথায় যা আসছিল তাই করেছি।”
আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানান, অপহরণের দাবি সম্পূর্ণ অসঙ্গত। ফুটেজে দেখা যায়, মহিবুল্লাহ ২২ অক্টোবর সকাল ৬:৫২ মিনিটে বাসা থেকে বের হন, ৬টা ৫৩ মিনিটে মসজিদ ত্যাগ করেন, এবং ৭টা ১৮ মিনিটে শিলমুন সিএনজি ফিলিং স্টেশনের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন। চারটি ভিন্ন এঙ্গেলের ফুটেজেও অপহরণের কোনো চিহ্ন নেই। স্থানীয় ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. সোলেইমানও নিশ্চিত করেছেন, পুলিশের পর্যবেক্ষণে হুজুরকে এখানে থেকে অপহরণ করা হয়নি।
মহিবুল্লাহ ২২ অক্টোবর সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হন এবং পরদিন পঞ্চগড় সদর উপজেলার সিতাগ্রাম এলাকায় মহাসড়কের পাশে শিকলবদ্ধ অবস্থায় উদ্ধার হন। পরে টঙ্গী পূর্ব থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছিল।
এবার সত্য উদঘাটিত হওয়ার পর, দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, কেন একজন খতিব এমন নাটক সাজালেন, এবং এই ঘটনার সামাজিক প্রভাব কী হতে পারে। মুহিব্বুল্লাহ মিয়াজী সামাজিক মাধ্যমে মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নামেই বেশি পরিচিত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ