আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর

আওয়ামী লীগ এখন মরা হাতি, আর ফিরবে না : হাসনাত আবদুল্লাহ

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১২:২৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১২:২৭:৫৫ অপরাহ্ন
আওয়ামী লীগ এখন মরা হাতি, আর ফিরবে না : হাসনাত আবদুল্লাহ
ঢাকা, ২৮ অক্টোবর : আওয়ামী লীগকে “মরা হাতি” আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ আর মূল ধারায় ফিরে আসবে না।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ইকোনমিক রিফর্ম সামিট–এর দ্বিতীয় দিনে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে নাগরিক কোয়ালিশন, ব্রেইন, ভয়েস রিফর্ম, ইনোভিশন ও ফিনটেক সোসাইটি।
হাসনাত বলেন, “আওয়ামী লীগ এখন এমন অবস্থায় পৌঁছেছে, যাকে যে কেউ লাথি দিতে পারে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সেটিই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, “আমরা যদি বিভক্ত হয়ে যাই, তখন আমাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠবে। আওয়ামী লীগ বিভিন্ন আড়ম্বর ও কৌশলের মাধ্যমে ফেরার চেষ্টা করতে পারে, এটাই তাদের চরিত্র।”
জুলাইয়ের আন্দোলনের ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ করার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “ইতিহাস যেন এলোমেলোভাবে পরিবেশিত না হয়। প্রতিটি ব্যক্তির দৃষ্টিভঙ্গি উঠে আসা উচিত, যাতে মানুষ নির্ভুল ধারণা পায়। ক্ষমতার প্রভাবে ইতিহাস বিকৃত হওয়া উচিত নয়।”
এনসিপি নেতা আরও উল্লেখ করেন, “ইতিহাসে নির্দিষ্ট কোনো ভালো বা খারাপ নেই। এর উদ্দেশ্য, প্রভাব ও মূল্যায়ন প্রত্যেকের কাছে ভিন্ন হতে পারে। আমাদের ইতিহাস লেখা উচিত এমনভাবে, যাতে পাঠক নিজে সত্যতা যাচাই করে বুঝতে পারে কোন অংশ ন্যায়সঙ্গত।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ

আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ