আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১২:৪০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১২:৪০:৩০ অপরাহ্ন
আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন : নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা, ২৮ অক্টোবর : অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারে প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল।  এখন বলটা তার কোর্টে দেখা যাক, তিনি কেমন খেল দেখান।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে হারানোর আশঙ্কা ছিল, তবে এনসিপি ঝুঁকি নিয়ে যে অবস্থান নিয়েছে, তার সুফল এখন মানুষ পাচ্ছে।
তিনি বলেন, “বাহাত্তরের পচা সংবিধান দিয়ে এই দেশ আর চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে।”
রাজনীতিতে সহিংসতার প্রসঙ্গে তিনি আরও বলেন, “রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে, বুলেট রেভুলেশনের পর ব্যালট রেভুলেশনের মাধ্যমে মানুষ জবাব দেবে।”
সংস্কার বিরোধীদের উদ্দেশে সতর্ক করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “দলীয় দাস হিসেবে কেউ যদি সংস্কার রুখতে চায়, তারা সেফ এক্সিট পাবে না- মানুষ তাদের বিচার করবেই।”
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার একটি অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে। বিএনপি-জামায়াত এখন নাটক করছে। একদল ভারতে, আরেকদল পাকিস্তানে পা দিয়ে রেখেছে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা