আমেরিকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার

রয়্যাল ওকে প্রবীণ নাগরিককে খুন, নগ্ন অবস্থায় বেবিসিটার গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১২:৫৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ১২:৫৩:০২ পূর্বাহ্ন
রয়্যাল ওকে প্রবীণ নাগরিককে খুন, নগ্ন অবস্থায় বেবিসিটার গ্রেপ্তার
সামান্থা বুথ/Royal Oak Police Department

রয়্যাল ওক, ২৯ অক্টোবর : রয়্যাল ওকের এক প্রবীণ নাগরিককে স্ক্রু ড্রাইভার দিয়ে বারবার আঘাত করে হত্যার অভিযোগে ৩৫ বছর বয়সী এক বেবিসিটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় ওই নারী নগ্ন, রক্তে ভেজা ও চিৎকাররত অবস্থায় ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর কারেন ডি. ম্যাকডোনাল্ডের অফিস জানিয়েছে, চেস্টারফিল্ড টাউনশিপের বাসিন্দা সামান্থা বুথ-এর বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা, শিশু নির্যাতন ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। পুলিশ জানায়, সেদিন বুথ রয়্যাল ওকে একটি দুই বছর বয়সী মেয়েকে বেবিসিটিং করছিলেন, যখন শিশুটির মা ও খালা শহরের বাইরে ছিলেন। সন্ধ্যায় শিশুটির মা বুথের সঙ্গে যোগাযোগ না পেয়ে ৮৩ বছর বয়সী দাদা ডেভিড ওং-কে দেখতে পাঠান। পরে তিনিও নিখোঁজ হয়ে গেলে শিশুটির চাচা ওই বাড়িতে যান এবং বেসমেন্ট থেকে শব্দ পেয়ে বাড়িতে প্রবেশ করলে রক্তে ভেজা অবস্থায় বুথের মুখোমুখি হন।
চাচা তখন গুরুতর আহত ওংকে মাটিতে পড়ে থাকতে দেখেন এবং শিশুটিকে উদ্ধার করে বাইরে ছুটে যান। বুথ স্ক্রু ড্রাইভার হাতে তাদের পিছু নেন। অবশেষে, পুলিশ না আসা পর্যন্ত চাচা এবং শিশুটি কাছের একটি বাড়িতে আশ্রয় নিতে সক্ষম হন। পরে পুলিশ এসে বুথকে নগ্ন অবস্থায় গ্রেপ্তার করে।
প্রসিকিউটর ম্যাকডোনাল্ড বলেন, পরিবারটি দুই বছর ধরে বুথকে চিনত এবং অতীতে কোনো সমস্যা ছিল না। তবে তার ব্যাগে সাইকেডেলিক মাশরুম ও গাঁজা-সদৃশ বস্তু পাওয়া গেছে বলে জানানো হয়েছে। শিশু ও চাচা সামান্য আহত হলেও চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ম্যাকডোনাল্ড বলেন, “এই ভয়াবহ পরিস্থিতিতে দুই বছর বয়সী শিশুটিকে রক্ষা করতে তার চাচার সাহসিকতার জন্য আমরা কৃতজ্ঞ।” ডেভিড ওংয়ের হত্যাকাণ্ডকে তিনি “এক মর্মান্তিক ট্র্যাজেডি” বলে অভিহিত করেন।
বুথকে মঙ্গলবার রয়্যাল ওকের ৪৪তম জেলা আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট ডোনাল্ড চিশলম জামিন নাকচ করেন। বর্তমানে তিনি ওকল্যান্ড কাউন্টি কারাগারে আটক আছেন। তার পরবর্তী শুনানি আগামী ৭ নভেম্বর নির্ধারিত হয়েছে। হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলে আজীবন কারাদণ্ড হতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল