আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু
রাজ্য সিনেটের ডেমোক্র্যাটদের জরুরি পদক্ষেপের চিন্তা

ফেডারেল শাটডাউনে মিশিগানের ১৪ লাখ বাসিন্দার খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কা

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০১:০৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০২:১৭:৫৪ পূর্বাহ্ন
ফেডারেল শাটডাউনে মিশিগানের ১৪ লাখ বাসিন্দার খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কা
ডেট্রয়েটের ক্যাপুচিন সার্ভিসেস সেন্টারে মুদি দোকানে কাজ করছেন মারিয়া কুয়েভাস। ফেডারেল শাটডাউনের কারণে শনিবার SNAP খাদ্য সুবিধা বন্ধ হওয়ার কথা জানা যাওয়ার প্রায় এক সপ্তাহ পরে, মিশিগানের খাদ্য বিতরণকারী অলাভজনক সংস্থাগুলি ইতিমধ্যেই খাদ্যের চাহিদা বৃদ্ধি লক্ষ্য করেছেন/Photo :  David Guralnick, The Detroit News

ল্যানসিং, ৩১ অক্টোবর : ফেডারেল সরকারের অচলাবস্থার (শাটডাউন) প্রভাবে প্রায় ১.৪ মিলিয়ন মিশিগান বাসিন্দা শিগগিরই খাদ্য সহায়তা (SNAP) সুবিধা হারাতে পারেন—এমন আশঙ্কার মধ্যে রাজ্য সিনেটের ডেমোক্র্যাটরা সম্ভাব্য পদক্ষেপের কথা জানিয়েছেন। বুধবার তারা বলেন, রাজ্য সরকার হস্তক্ষেপ করে অন্তত এক মাসের জন্য খাদ্য সহায়তা চালু রাখতে পারে। এজন্য ২৫০ মিলিয়ন ডলার পর্যন্ত বরাদ্দের প্রস্তাব উঠতে পারে, তবে সংকীর্ণভাবে বিভক্ত আইনসভায় এই পদক্ষেপ বাস্তবায়ন কঠিন হবে। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেটে বিলটি পাস হলেও রিপাবলিকান-প্রধান প্রতিনিধি পরিষদে অনুমোদন পাওয়া অনিশ্চিত।
রাজ্য সিনেটর কেভিন হার্টেল (ডি–সেন্ট ক্লেয়ার শোরস) বলেন, “আমাদের মিশিগানের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং খাদ্য সহায়তা চালু রাখতে যা কিছু করা সম্ভব, তা করতে হবে।”
গত সপ্তাহে রাজ্য কর্মকর্তারা জানিয়েছিলেন, ফেডারেল তহবিল স্থগিত থাকায় নভেম্বরে SNAP সুবিধা বিলম্বিত হবে, যা মিশিগানে ১৪ লাখ মানুষের জীবিকাকে সরাসরি প্রভাবিত করবে।
ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন কৃষি বিভাগ (USDA) জানিয়েছে, ১ নভেম্বর থেকে দেশজুড়ে ৪২ মিলিয়ন মানুষ তাদের SNAP সুবিধা নাও পেতে পারেন। USDA কংগ্রেসনাল ডেমোক্র্যাটদের “সরকারি তহবিল আটকে রাখার” জন্য দায়ী করেছে এবং বলেছে, রাজ্যগুলো চাইলে নিজেরা খরচ বহন করতে পারে না, এমন কোনো বিধান নেই। তবে সিনেটর জেফ আরউইন (ডি–অ্যান আরবার) সমালোচনা করে বলেন, “ট্রাম্প প্রশাসন শাটডাউন ইস্যুতে ক্ষুধার্ত মানুষকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।” আরউইন রাজ্যের ২.২ বিলিয়ন ডলারের ‘রেইন ডে ফান্ড’ থেকে অর্থ বরাদ্দের পক্ষে মত দেন, যাতে SNAP-এর উপর নির্ভরশীল নিম্ন-আয়ের পরিবারগুলোকে “জীবনরেখা” দেওয়া যায়।
রাজ্য কর্তৃপক্ষের হিসেবে, গত বছর গড় নিম্ন-আয়ের পরিবার প্রতি মাসে ৩৩৫ ডলার এবং ব্যক্তিপ্রতি ১৭৩ ডলার খাদ্য সহায়তা পেয়েছিল।
ডেট্রয়েটের নাতাশা বেল (৪২), যিনি SNAP কার্ডে নিয়মিত মুদি সামগ্রী কেনেন, বলেন, “মানুষের রাজনীতির কারণে অনাহারে থাকা উচিত নয়। এটা একত্রে সমাধান করা দরকার।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ