আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

গণভোট ও সনদ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চায় জামায়াত

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০২:২৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০২:২৯:৫৮ পূর্বাহ্ন
গণভোট ও সনদ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চায় জামায়াত
ঢাকা, ১ নভেম্বর : বাংলাদেশ জামায়াতে ইসলামী গত বৃহস্পতিবার নভেম্বরে গণভোট আয়োজন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারির বিষয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়েছে। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনও সময় নিশ্চিত হয়নি।
জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজনের দাবিতে জামায়াত সরকারকে বারবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির অনুরোধ করছে। কিন্তু আদেশ জারিতে দেরি হওয়ায় নভেম্বরের মধ্যে গণভোটের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সরকারের পদক্ষেপে দেরি হলে জামায়াত শক্ত প্রতিক্রিয়া জানাবে এবং নতুন কর্মসূচি ঘোষণা করবে। এরই প্রেক্ষিতে গত ৩০ অক্টোবর রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, “শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ না হলে আন্দোলনরত সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”
জামায়াতের নেতাদের মধ্যে কেউ কেউ মনে করছেন, লন্ডন বৈঠকের পর থেকে সরকারের কয়েকজন উপদেষ্টা বিএনপির দিক বেশি ঝুঁকছেন। জুলাই ঘোষণাপত্র ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২১ ধারা সংশোধনী প্রক্রিয়া বিএনপির চাওয়া অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। ফলে গণভোটের বিষয়ে সরকার ও বিএনপির অবস্থান নিয়ে জামায়াতের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেছেন, “গণভোটের তারিখ যত দেরিতে হবে, জাতীয় নির্বাচন তত সংকটে পড়বে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর