আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপিত

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৩ ১০:১৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৩ ১০:১৬:২২ পূর্বাহ্ন
হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপিত
হবিগঞ্জ, ২৬ মে : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল সকাল ১১টায় বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জে নজরুল জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সাহিত্য চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন।

 শিক্ষক পরিষদের সম্পাদক ড. সুভাষ চন্দ্র দেব তার বক্তব্যে বলেন, "শত বছর পূর্বে যে অসাম্প্রদায়িকতা, মানবিকতা, সাম্যবাদের চর্চা নজরুল করেছিলেন আমরা এখনো এর চেয়ে সহস্র বছর দূরে। দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনে নজরুল চর্চার বিকল্প নেই।" অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান বলেন, নজরুল সঙ্গীতের মাধ্যমে স্রষ্টাকে খুঁজেছেন। কাজী নজরুলের গান, কবিতা আমাদের শির সোজা করে সকল অন্যায়, দুর্ণীতির বিরুদ্ধে লড়াই করতে সাহস যোগায়। গণিত বিভাগের প্রভাষক  মৌসুমী দাসের উপস্থাপনায় বক্তারা নজরুল সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে চমৎকার কবিতা আবৃত্তি করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলপনা কর্মকার। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে উর্মি রায় বর্ণার পরিচালনায় মনোজ্ঞ নজরুলগীতি পরিবেশন করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা