আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০১:০২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০১:০২:৩৩ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই : মির্জা ফখরুল
ঢাকা, ১ নভেম্বর : জাতীয় নির্বাচনের আগে কোনও গণভোটের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনও সুযোগ নেই। বর্তমান সংকট এই অন্তর্বর্তী সরকারই তৈরি করেছে। মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা করা বন্ধ করুন—সরকারের প্রতি এ আহ্বান জানাচ্ছি।”
তিনি অভিযোগ করেন, “অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু সেটি সম্ভব নয়, কারণ একাত্তরেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তারা একসময় মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল—জাতি সেটা ভোলেনি।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “অভ্যুত্থানের তিন মাসের মধ্যে যদি নির্বাচন হতো, তবে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেত না। আমাদের ৩১ দফায় সংস্কারের সব দিকই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা সংস্কারের পক্ষে। পিআর হবে কি না—তা আগামী সংসদ নির্ধারণ করবে। কিন্তু ‘পিআর না হলে নির্বাচন হবে না’—এ কথা বলে জনগণকে বোকা বানানো হচ্ছে।” তিনি বলেন, “সব ষড়যন্ত্র রুখে দিয়েই বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, “ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন। তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছি। দেশে ফিরে এলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ