আমেরিকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ

‘দলছুট’ আজ মিশিগানে, বাপ্পার সুরে জমবে প্রবাসী বাঙালির সন্ধ্যা

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০১:৪৫:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০১:৪৫:১৮ পূর্বাহ্ন
‘দলছুট’ আজ মিশিগানে, বাপ্পার সুরে জমবে প্রবাসী বাঙালির সন্ধ্যা
ট্রয়, ২ নভেম্বর : মিশিগানের সঙ্গীতপ্রেমীদের জন্য আজ এক বিশেষ দিন। জনপ্রিয় ব্যান্ড দলছুট এবং তাদের কিংবদন্তি ভোকাল বাপ্পা মজুমদার আজ (রোববার) সন্ধ্যায় ট্রয় সিটিতে এক প্রাণবন্ত সংগীতানুষ্ঠানে অংশ নেবেন।
ইমপেরিয়াল ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিতব্য এই কনসার্ট হবে ট্রয় সিটির বালকান আমেরিকান কমিউনিটি সেন্টারে, ঠিকানা : ১৪৫১ ইস্ট বিগ বিভার রোড। বিকেল ৫টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই বহুল প্রতীক্ষিত আয়োজন।
এটি মিশিগানে দলছুট ব্যান্ডের প্রথম সরাসরি সংগীতানুষ্ঠান। বাপ্পা মজুমদারের সুর ও কণ্ঠে মাতোয়ারা শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর জনপ্রিয় গানগুলো শোনার জন্য। মূলত স্টার্লিং হাইটস হাই স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করে ট্রয় সিটিতে স্থানান্তর করা হয়।
অনুষ্ঠানে শুধু দলছুট নয়, দেশ-বিদেশের আরও অসংখ্য সংগীতশিল্পী অংশ নেবেন এবং মিশিগানের শ্রোতাদের মনোরঞ্জনে পরিবেশন করবেন নানা জনপ্রিয় গান।
গানের ভুবনে তিন দশকেরও বেশি সময় ধরে নিরন্তর কাজ করে যাচ্ছেন বাপ্পা মজুমদার। একক শিল্পী হিসেবে যেমন তিনি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি তাঁর নেতৃত্বে দলছুট ব্যান্ডও দীর্ঘদিন ধরে বাংলা ব্যান্ড সংগীতের জগতে অনন্য স্থান দখল করে রেখেছে।
এবারের ট্যুরে বাপ্পা মজুমদার সঙ্গে নিয়ে এসেছেন দলছুটের সম্পূর্ণ লাইনআপ— বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড), শাহান কবন্ধ (ম্যানেজার)।
‘বাপ্পা মজুমদার লাইভ ইন মিশিগান’ শিরোনামের এই অনুষ্ঠানের সাধারণ টিকিটের মূল্য মাত্র ২৫ ডলার, আর প্রিমিয়াম টিকিটের মূল্য ৩৫ ডলার।
মিশিগানের সঙ্গীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই দেখা গেছে তুমুল উচ্ছ্বাস। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় শিল্পীর সরাসরি গান শুনতে আগ্রহী শ্রোতারা অধীর অপেক্ষায় আছেন বাপ্পা মজুমদারের সুরে সুর মিলিয়ে গাইতে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং