আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

জামায়াতের নেতৃত্বে স্থিতিশীলতা : আবারও আমীর ডা. শফিকুর রহমান

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ১২:২০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ১২:২০:২৮ অপরাহ্ন
জামায়াতের নেতৃত্বে স্থিতিশীলতা : আবারও আমীর ডা. শফিকুর রহমান
ঢাকা, ২ নভেম্বর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ কার্যকালের জন্য নতুন আমীর নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকন)ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান ২০২৬–২০২৮ মেয়াদের জন্য জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্র আরও জানায়, নির্বাচনের পুরো প্রক্রিয়াটি সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে।

ডা. শফিকুর রহমানের সংক্ষিপ্ত পরিচিতি:
ডা. শফিকুর রহমান পেশায় একজন চিকিৎসক। তিনি সিলেটের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বে যুক্ত আছেন। ২০১৯ সালে তিনি প্রথমবারের মতো সংগঠনের আমীর নির্বাচিত হন। তার নেতৃত্বে জামায়াত রাজনৈতিক পুনর্গঠন ও সাংগঠনিক পুনর্বিন্যাসের কাজ চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ