আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই সনদের ওপর নভেম্বরেই গণভোট চায় জামায়াতে ইসলামী

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ১২:২৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ১২:২৪:৪৭ অপরাহ্ন
জুলাই সনদের ওপর নভেম্বরেই গণভোট চায় জামায়াতে ইসলামী
ঢাকা, ২ নভেম্বর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হলেও তার আগে নভেম্বরের মধ্যেই জুলাই সনদের আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে। শনিবার সন্ধ্যায় ঢাকার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিমসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ডা. তাহের বলেন, “জাতীয় ঐক্যই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে।” তিনি বিএনপির সমালোচনা করে বলেন, জামায়াতকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে বিএনপি অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। ১৯৯১ সালে জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি সরকার গঠন করতে পারত না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “গণভোটে যে অর্থ ব্যয় হবে, তা দেশের সংকট নিরসনের তুলনায় নগণ্য। ফ্যাসিবাদীরা বিদেশে যে অর্থ পাচার করেছে, তা দিয়েই শত শত গণভোট করা সম্ভব।” ডা. তাহের সরকারের প্রতি আহ্বান জানান যেন তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এবং কোনো মহলের ফাঁদে না পড়ে জাতীয় ঐক্যের পথে এগিয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি