আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০২:২১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০২:২১:৪৩ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর
ঢাকা, ৪ নভেম্বর : বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান আজ ৪ নভেম্বর ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। তিনি সম্প্রতি সৌদি আরবে উমরা পালন, এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষ করেছেন।
ভোর ৫টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ঢাকা মহানগরী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতারা।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরে প্রবাসী বাংলাদেশিদের সাথে বৈঠক করে তাদের ভোটাধিকারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, “প্রবাসীদের ভোটার হওয়ার বিষয়টি সহজ করা এবং সময় বর্ধিত করা হবে। নাগরিকত্ব প্রমাণে ন্যাশনাল আইডি কার্ড ও ভ্যালিড পাসপোর্ট যথেষ্ট।”
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, “আমরা প্রবাসীদের দায়িত্ব শুধু দেশকে দেওয়া নয়, দেশের দায়িত্বও তাদের সম্মান করার। সব মেধা একত্রিত করে দেশকে এগিয়ে নিতে হবে।”
তিনি বলেন, তুরস্ক সফরেও সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন এবং বাংলাদেশের স্বার্থে সম্মানজনক সম্পর্ক বজায় রাখার গুরুত্বে জোর দেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার সহকর্মীরা আমীর হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন।  এ দায়িত্বটা বড় ভারি। আপনারা দোয়া করবেন দেশ ও দ্বীনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। 
তিনি বলেন, ‘আমাদের মধ্যে মতানৈক্য হোক তবে দোয়া করবেন যেন মতবিরোধ না হয়। মতের ভিন্নতা থাকবেই। সব দলতো এক না। সবাই ভিন্ন ভিন্ন। তাদের দৃষ্টিভঙ্গীতে কিছু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সঙ্গে দেখি। আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি সেটা জাতির স্বার্থে করার চেষ্টা করি। মতানৈক্য এটা গণতন্ত্রের সৌন্দর্য্য। এটার জন্য বিরোধ লেগে গেছে, একেবারে দেশ অস্থির হয়ে গেছে আমরা এটা চিন্তা করতে রাজি নই।’
তিনি বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই। এবার এককভাবে নয়, আরও অনেক দলকে ধারণ করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান জামায়াত আমির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০