আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর আত্মসমর্পণ

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ১১:৫২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ১১:৫২:৪২ পূর্বাহ্ন
মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর আত্মসমর্পণ
মাধবপুর (হবিগঞ্জ), ৪ নভেম্বর: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রী শাপলা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী রাজন মিয়া আদালতে আত্মসমর্পণ করেছেন।
পুলিশ জানায়, রাজন মিয়া সোমবার রাতে পরকীয়ার সন্দেহে স্ত্রী শাপলাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশটি করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির বালির নিচে পুঁতে রাখেন। পরদিন সকালে তিনি হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের চেষ্টা করেন। আদালত বিষয়টি মাধবপুর থানা পুলিশকে জানালে পুলিশ রাজনকে আটক করে থানায় নিয়ে আসে। রাজনের স্বীকারোক্তি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ করড়া গ্রামের ওই জায়গা থেকে শাপলা বেগমের লাশ উদ্ধার করে।
নিহত শাপলা বেগম (১৯) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। তার স্বামী রাজন মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে। কয়েক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্রে তারা বিয়ে করেন। বিয়ের পর দম্পতি করড়া গ্রামে ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন শাপলা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়া সন্দেহ নিয়ে বিরোধ চলছিল। সেই সূত্রেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, “নিহত শাপলার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক রাজন মিয়া পুলিশের হেফাজতে রয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল