আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হান্নান সভাপতি, মকিস মনসুর সম্পাদক

বৃটেনে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি 

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ১১:৫৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ১১:৫৪:১৭ পূর্বাহ্ন
বৃটেনে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি 
কার্ডিফ, ৪ নভেম্বর : বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টায় কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ সভাপতি, কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ার ট্রেজারার এবং কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সাধারণ সম্পাদক (জেনারেল সেক্রেটারি) নির্বাচিত হন।
এছাড়া, আগামী দুই বছরের জন্য ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ কেরামত আলী, শফিক মিয়া, মোহাম্মদ আসকর আলী, নজির উদ্দিন, মাহমুদ মিয়া চৌধুরী, মাহমুদ হোসেইন ও রকিবুর রহমান।
সভায় সংগঠনের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর বলেন, “বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে কার্ডিফ কমিউনিটির উন্নয়ন, সমাজসেবা ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। আগামী দিনেও সংগঠনটি ঐক্যের বন্ধনে কমিউনিটির উন্নয়নে নিবেদিত থাকবে।”
সভা শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস