আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

ইসির নিবন্ধন পেল তিন দল : প্রতীক ‘শাপলা কলি’, ‘কাঁচি’ ও ‘হ্যান্ডশেক’

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ১২:০৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ১২:০৬:৩৬ অপরাহ্ন
ইসির নিবন্ধন পেল তিন দল : প্রতীক ‘শাপলা কলি’, ‘কাঁচি’ ও ‘হ্যান্ডশেক’
ঢাকা, ৪ নভেম্বর: নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। এরই মধ্যে দলগুলোকে প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে ‘কাঁচি’ এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।
এরপর নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো দাবি–আপত্তি আসে, তা নিষ্পত্তি করে দলগুলোকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে নিবন্ধন পেতে মোট ১৪৩টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদন করে। প্রাথমিক যাচাই–বাছাই শেষে ২২টি দলকে মাঠপর্যায়ে তদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর কমিশন শুরুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে এনসিপির প্রতীকসংক্রান্ত জটিলতা এবং জাতীয় লীগের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের পর জাতীয় লীগসহ ১০টি দলের ওপর পুনরায় অধিকতর তদন্ত চালায় নির্বাচন কমিশন।
অধিকতর তদন্ত শেষে ও একাধিক বৈঠকের পর কমিশন চূড়ান্তভাবে এই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়।
পুনরায় তদন্ত হওয়া ১০টি দল হলো— আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয় লীগ।
নির্বাচন আইন অনুযায়ী, নিবন্ধন পেতে একটি রাজনৈতিক দলের থাকতে হবে একটি কেন্দ্রীয় কমিটি, কমপক্ষে এক-তৃতীয়াংশ জেলার কমিটি, ১০০টি উপজেলা কমিটি, এবং প্রতিটি কমিটির জন্য ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ