আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১২:৫৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১২:৫৪:০৪ পূর্বাহ্ন
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি
নিউইয়র্ক, ৫ নভেম্বর : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে তিনি হয়ে উঠলেন শহরটির সর্বকনিষ্ঠ এবং প্রথম মুসলিম মেয়র।
মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করে নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হন। তাঁর এই বিজয়কে নিউইয়র্কের রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
তরুণ ও প্রগতিশীল আদর্শকে সামনে রেখে জোহরান মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন ‘অন্য রকম নিউইয়র্ক’ গড়ার। তাঁর ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ভাড়া বৃদ্ধি স্থগিত রাখা, প্রায় এক মিলিয়ন আবাসনের জন্য “রেন্ট ফ্রিজ” বাস্তবায়ন, এবং বিনামূল্যের বাসসেবা।
বিশ্লেষকদের মতে, মামদানির এই জয় শুধু নিউইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতেও ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যে বড় বার্তা বহন করছে। তরুণ প্রজন্ম ও প্রগতিশীল ডেমোক্র্যাটদের জন্য এটি এক অনুপ্রেরণাদায়ক মুহূর্ত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা