আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

ম্যাকিনাকের নীল জলে বিরল মৃত্যু : আত্মহত্যা বলছে পুলিশ

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০১:০৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০১:২২:৪৫ পূর্বাহ্ন
ম্যাকিনাকের নীল জলে বিরল মৃত্যু : আত্মহত্যা বলছে পুলিশ
ম্যাকিনাক সিটি, ৫ নভেম্বর : মিশিগানের ম্যাকিনাক ব্রিজে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
ম্যাকিনাক কাউন্টি শেরিফের দপ্তরের এক মুখপাত্র জানান, মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। তিনি বলেন, “একজন ব্যক্তি সেতুতে আত্মহত্যা করেছেন।” তবে সংস্থার নীতি অনুসারে বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকৃতি জানান তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম ডেট্রয়েট নিউজ জানিয়েছে, ঘটনাটি জনসমক্ষে ও একটি অত্যন্ত দৃশ্যমান স্থানে ঘটায় তারা বিষয়টি নিয়ে প্রতিবেদন করছে। মারকেটের WLUC-TV জানিয়েছে, ওই ব্যক্তি সেতু থেকে লাফিয়ে পড়েন এবং গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
২৬ হাজার ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতুটি মিশিগানের দুই উপদ্বীপকে সংযুক্ত করেছে। সাধারণত এটি পায়ে হাঁটার জন্য উন্মুক্ত নয়, এবং এত উচ্চতা থেকে পড়ে যাওয়া বা লাফ দেওয়ার ঘটনা খুবই বিরল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম MLive-এর তথ্য অনুযায়ী, ২০১২ সালের নববর্ষের প্রাক্কালে এক নারী সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়েছিল। এছাড়া, ম্যাকিনাক ব্রিজ কর্তৃপক্ষ জানায়, ১৯৫০-এর দশকে সেতুটি নির্মাণকালে পাঁচজন শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারান।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার