আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন

দক্ষিণ-পূর্ব মিশিগানে এই সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০১:২১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০১:২১:৩৭ পূর্বাহ্ন
দক্ষিণ-পূর্ব মিশিগানে এই সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা
স্যালাইন টাউনশিপের মিশিগান অ্যাভিনিউয়ে শরতের রঙে সজ্জিত পথে চলমান যানবাহন, ছবিটি ৩১ অক্টোবর ধারণ করেছেন অ্যান্ডি মরিসন, দ্য ডেট্রয়েট নিউজ

ডেট্রয়েট, ৫ নভেম্বর : আবহাওয়ার পূর্বাভাসকরা জানিয়েছেন, এই সপ্তাহান্তেই দক্ষিণ-পূর্ব মিশিগানে মৌসুমের প্রথম তুষারপাত হতে পারে। জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) জানিয়েছে, রবিবার থেকে সোমবার পর্যন্ত অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার রাতে ৪০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও শুক্রবার দিনের বেলায় তা ৯০ শতাংশে পৌঁছাতে পারে। তবে এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, এই সময় তাপমাত্রা হিমাঙ্কের অনেক উপরে থাকবে। রবিবার বিকেল থেকে পুনরায় বৃষ্টি শুরু হয়ে রাতের দিকে তুষারে পরিণত হতে পারে, যখন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে আসবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকতে পারে, যতক্ষণ না তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি ফারেনহাইটে ফিরে আসে।
রবিবার যদি তুষারপাত ঘটে, তবে তা দক্ষিণ-পূর্ব মিশিগানের জন্য গড় সময়ের আগেই প্রথম পরিমাপযোগ্য তুষারপাত হিসেবে ধরা হবে। সাধারণত এই অঞ্চলে মৌসুমের প্রথম তুষার দেখা যায় ১৬ নভেম্বরের পর। রেকর্ড অনুযায়ী, এখানে সবচেয়ে আগে তুষারপাত হয়েছিল ১২ অক্টোবর ২০০৬ সালে।
আবহাওয়া দপ্তরের তিন মাসের মৌসুমী পূর্বাভাস বলছে, জানুয়ারি ২০২৬ পর্যন্ত মিশিগানে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরের এনডব্লিউএস রেকর্ড অনুসারে, ২০২৪ সালের নভেম্বর মাসে তিন দিন পরিমাপযোগ্য তুষারপাত হয়েছিল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা