আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরীর হ্যাট্রিক বিজয়

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০১:৩৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০১:৩৯:৫৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরীর হ্যাট্রিক বিজয়
আটলান্টিক সিটি, ৫ নভেম্বর : গতকাল মঙ্গলবার নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী হ্যাট্রিক বিজয় লাভ করেছেন।
সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসাবে তৃতীয় মেয়াদে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। সাতজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 
বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত। তিনি সাংবদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন,অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি আছে। ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকান্ডে তাঁর সদর্প বিচরণ রয়েছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম আমেরিকান এশিয়ান হিসাবে আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ” এর সদস্য পদে আগামী তিন বছরের জন্য তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাষ্টি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।
সুব্রত চৌধুরী চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার উওর ভূর্ষি গ্রামের স্বর্গীয় শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ জামাতা। তিনি স্ত্রী লাকী চৌধুরী, দুই সন্তান অর্ঘ্য চৌধুরী ও অদ্রি চৌধুরীকে নিয়ে আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাস করেন।  তাঁকে ভোট দিয়ে তৃতীয় মেয়াদে জয়ী করায় তিনি আটলান্টিক সিটির ভোটারদের আন্তরিক ধন‍্যবাদ জানান।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বেংগল ক্লাবসহ  বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সুব্রত চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স