আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ

আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে সোহেল আহমদের ইতিহাস সৃষ্টি

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০১:৪০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০১:৪০:৫২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে সোহেল আহমদের ইতিহাস সৃষ্টি
আটলান্টিক সিটি, ৫ নভেম্বর : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল অ্যাট লার্জ পদে জয়লাভ করেছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান সোহেল আহমদ।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে টিম স্মল প‍্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসাবে এই নির্বাচনে জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।
বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম এম এ গনির পুত্র সোহেল আহমদ বর্তমানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, নিরাপদ এবং পরিস্কার-পরিচ্ছন্ন রাস্তা-ঘাট, কর হ্রাস, নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।
তাঁকে ভোট দিয়ে  জয়ী করায় তিনি আটলান্টিক সিটির ভোটারদের আন্তরিক ধন‍্যবাদ জানান।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বেংগল ক্লাব সহ  বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ  সোহেল আহমদকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ