আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

জোট রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত, জানালেন দলের আমির

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০২:৩৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০২:৩৪:২১ পূর্বাহ্ন
জোট রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত, জানালেন দলের আমির
সিলেট, ৬ নভেম্বর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না, দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সাথে সমঝোতা গড়বে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।  বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করব। যদি নির্বাচন না হয়, তা হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।” এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি, এবং নির্বাচনের সময়ও জোট গঠন করব না। আগামী নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের জন্য সুযোগ নেই।” সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি বলেন, “প্রবাসীরা তাদের উষ্ণতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন। 
তাদের ভালোবাসা আমাকে গভীরভাবে ছুঁয়েছে। তারা জাতি বিনির্মাণে অবদান রাখতে চান, শুধু সামান্য সম্মান প্রত্যাশা করেন। আমরা এখনও তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে সম্পূর্ণ সক্ষম হইনি।”
উল্লেখ্য, তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়া ডা. শফিকুর রহমান বুধবার প্রথমবারের মতো সিলেটে পৌঁছেছেন। সিলেটে পৌঁছে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ