আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন

ফোন ও ইন্টারনেট বিভ্রাটের কারণে শুক্রবার বন্ধ থাকবে ফার্মিংটন পাবলিক স্কুল

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০১:৫৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০১:৫৫:৫৮ পূর্বাহ্ন
ফোন ও ইন্টারনেট বিভ্রাটের কারণে শুক্রবার বন্ধ থাকবে ফার্মিংটন পাবলিক স্কুল
ফার্মিংটন, (মিশিগান) ৭ নভেম্বর : জেলার ইন্টারনেট ও ফোন পরিষেবা ব্যাহত হওয়ায় শুক্রবার বন্ধ থাকবে ফার্মিংটন পাবলিক স্কুলের সব ক্লাস। বৃহস্পতিবার গভীর রাতে এক ঘোষণায় স্কুল কর্তৃপক্ষ জানায়, একটি অটোমোবাইল দুর্ঘটনায় ফাইবার অপটিক কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় নেটওয়ার্কে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।
স্কুল জেলার ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “এই ক্ষতির ফলে আমাদের নেটওয়ার্ক কার্যক্রমের কিছু অংশ ব্যাহত হয়েছে, যার মধ্যে ইন্টারনেট ও ফোন পরিষেবা অন্তর্ভুক্ত— যা নির্দেশনা, যোগাযোগ ও নিরাপত্তার জন্য অপরিহার্য।”
জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকারী দলগুলো দ্রুততম সময়ে পরিষেবা পুনরুদ্ধারে কাজ করছে। তবে আগামী সপ্তাহে এই বিভ্রাটের প্রভাব পড়বে কি না, তা এখনও নিশ্চিত নয়।
বিবৃতিতে আরও বলা হয়, “আপনাদের বোঝাপড়া ও ধৈর্যের জন্য ধন্যবাদ! আমরা জানি শেষ মুহূর্তের পরিবর্তন পরিবারের জন্য কঠিন, এবং আমরা অবশ্যই আগামীকাল আমাদের শিক্ষার্থীদের মিস করব।”
MIschooldata.org অনুযায়ী, ফার্মিংটন পাবলিক স্কুল জেলা দক্ষিণ-মধ্য ওকল্যান্ড কাউন্টিতে প্রায় ৯,১৪৩ জন শিক্ষার্থীকে সেবা দেয়। এর আওতায় রয়েছে একটি প্রাথমিক শৈশব কেন্দ্র, আটটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মধ্য বিদ্যালয় এবং তিনটি উচ্চ বিদ্যালয়।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা