আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ
বাংলা বই, শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে প্রাণের উৎসব

মিশিগানে বইমেলার পর্দা উঠছে কাল

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১১:৪৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০২:১৫:৩০ পূর্বাহ্ন
মিশিগানে বইমেলার পর্দা উঠছে কাল
ওয়ারেন, ৭ নভেম্বর : শীতের শুরুতেই মিশিগানের আকাশে বইপ্রেমীদের প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার থেকে পর্দা উঠছে ‘মিশিগান বইমেলা ২০২৫’-এর। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের আয়োজনে দুই দিনব্যাপী এই মেলা বসছে নগরীর ১১৭০১ ই. টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চে। যেখানে বই, সংস্কৃতি, সাহিত্য ও শিল্প মিলেমিশে গড়ে তুলবে এক অনন্য উৎসবের আবহ।
বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি খ্যাতনামা প্রকাশনী। এর মধ্যে রয়েছে মুক্তধারা, বাতিঘর, প্রথমা, শব্দপত্র, ইউনিভার্সিটি প্রকাশনী, বর্ণমালা মিশিগানসহ আরও অনেকে। সাহিত্যপ্রেমীদের জন্য থাকবে নতুন ও জনপ্রিয় লেখকদের বই, বিশেষ ছাড়, স্বাক্ষর অনুষ্ঠান এবং পাঠকের সঙ্গে লেখকদের সরাসরি আড্ডা। যা প্রবাসে থেকেও বাংলা বইমেলার একান্ত স্বাদ এনে দেবে।
মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। আগামীকাল শনিবার দুপুর ১টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। উদ্বোধনী দিনের সকাল থেকেই জমে উঠবে শিশু-কিশোরদের পদচারণায় আনন্দ মঞ্চ। থাকবে গণিত অলিম্পিয়াড (দুপুর ১২টা–২টা) ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা (দুপুর ২টা–৪টা)। বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।শিশুদের হাসি, রঙের তুলিতে আঁকা স্বপ্ন, আর বইয়ের পাতায় পাতায় কৌতূহল এই তিনের মেলবন্ধনে দিনটি হয়ে উঠবে এক প্রাণবন্ত উৎসব।
রবিবারের আয়োজন আরও বৈচিত্র্যময়। দুপুরে সাহিত্য আসর ও কবিতা পাঠ (১২টা–৪টা) যেখানে অংশ নেবেন স্থানীয় ও আন্তর্জাতিক কবি-লেখকরা। সন্ধ্যা নামতেই শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত চলবে সংগীত, নৃত্য, আবৃত্তি ও পরিবেশনায় ভরা এক মনোমুগ্ধকর সন্ধ্যা।
মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, স্থানীয় খাবারের স্টল এবং পরিবার নিয়ে উপভোগ্য নানা আয়োজন।
শুধু বই নয়। এই বইমেলা হয়ে উঠবে প্রবাসে বসবাসরত বাঙালিদের জন্য এক মিলনমেলা, যেখানে ভাষা, স্মৃতি, ও ভালোবাসা একই সুতোয় গাঁথা হয়ে উঠবে।
বইয়ের গন্ধ, মানুষের হাসি, আলো–রঙে সাজানো স্টল আর মনভোলানো সংগীত সব মিলিয়ে আয়োজকদের আশা, মিশিগানের নভেম্বরের হিমেল হাওয়া এবার বইমেলার উষ্ণতায় ভরে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ