আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

হবিগঞ্জে জুমার নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০১:১৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০২:১৭:০৬ পূর্বাহ্ন
হবিগঞ্জে জুমার নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা
হবিগঞ্জ, ৭ নভেম্বর : নবীগঞ্জ উপজেলায় জুমার নামাজ চলাকালীন এক মুসল্লিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে। নিহতের নাম ইমরুল মিয়া (৪০), তিনি ওই গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ইমরুল মিয়া আসলে একটি হত্যা মামলার আসামী ছিলেন। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। শুক্রবার মসজিদে জুমার নামাজ আদায় করার সময় একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) হঠাৎ ধারালো ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ইমরুল মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, নামাজের সময় মসজিদের ভেতর এমন ন্যক্কারজনক ঘটনা তারা আগে কখনও দেখেননি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি