আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

হার্পার উডস হাই স্কুলের ফুটবল খেলায় গুলিবিদ্ধ ১৭ বছরের এক কিশোর

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১২:২৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১২:২৪:২২ অপরাহ্ন
হার্পার উডস হাই স্কুলের ফুটবল খেলায় গুলিবিদ্ধ ১৭ বছরের এক কিশোর
হার্পার উডস, (মিশিগান) ৮ নভেম্বর : শুক্রবার রাতে হার্পার উডস হাই স্কুলের ফুটবল খেলায় গুলিবিদ্ধ হয়েছে ১৭ বছর বয়সী এক ওয়ারেন কিশোর।
হার্পার উডস পুলিশ প্রধান জেসন হ্যামারলে এক বিবৃতিতে জানান, কিশোরের শরীরের নিচের অংশে গুলি লাগে। হার্পার উডস ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে তাকে প্রাণঘাতী নয় এমন আঘাত নিয়ে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। 
ঘটনার সময় স্কুল দলটি হার্পার উডস চ্যান্ডলার পার্ক একাডেমির বিপক্ষে একটি প্লে-অফ ম্যাচ খেলছিল। খেলা শেষ হওয়ার কিছু আগে পার্কিং লটে হঠাৎ করে একটি বড় ধরনের মারামারি শুরু হয়। ওয়েইন কাউন্টি শেরিফের অফিস ও মিশিগান স্টেট পুলিশের উপস্থিতি সত্ত্বেও সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে। পরে গ্রোস পয়েন্টেস এবং সেন্ট ক্লেয়ার শোরস–এর আইন প্রয়োগকারীরাও ঘটনাস্থল সুরক্ষিত করতে ও জনতাকে ছত্রভঙ্গ করতে সহায়তা করে। হার্পার উডস পুলিশের গোয়েন্দারা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ