আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

সাহিত্য, সৃজন ও আনন্দের ছোঁয়া মিশিগান বইমেলায়

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০২:২২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০২:২২:২৩ পূর্বাহ্ন
সাহিত্য, সৃজন ও আনন্দের ছোঁয়া মিশিগান বইমেলায়
ওয়ারেন, ৯ নভেম্বর : উৎসবমুখর পরিবেশ, বইপ্রেমীদের প্রাণচাঞ্চল্য আর সাংস্কৃতিক আবহে গতকাল শনিবার দুপুর ১টায় পর্দা উঠল বহুল প্রতীক্ষিত মিশিগান বইমেলা ২০২৫–এর। 
আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক সাদা পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও মিশিগান বইমেলার আহ্বায়ক ড. দেবাশীষ মৃধা।
উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কর্ডিনেটর ও মিশিগান বইমেলার সদস্য সচিব মৃদুল কান্তি সরকার, মিশিগান বইমেলার যুগ্ম আহ্বায়ক চিনু মৃধা, চিন্ময় আচার্য‍্য, এবং আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা।

ওয়ারেন সিটির ১১৭০১, ই. টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চে আয়োজিত বইমেলায় অংশ নিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নামী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের পক্ষ থেকে এসেছে বাতিঘর, প্রথমা প্রকাশন, অনন্যা প্রকাশন, আর যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্কের মুক্তধারা প্রকাশনী। স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান বর্ণমালা মিশিগান, শব্দপত্র প্রকাশনাসহ আরও অনেকেই তাদের বই প্রদর্শন করেছে।
মেলার প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ম্যাথ অলিম্পিয়াড। চিত্রাঙ্কন প্রতিযোগিতা সফলভাবে সমন্বয় করেন অমিতা মৃধা ও সামান্তা চৌধুরী, আর ম্যাথ অলিম্পিয়াড দক্ষভাবে পরিচালনা করেন জাহেদ জিয়া। বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।
সারাদিন জুড়ে বইমেলার প্রাঙ্গণ ছিল বইপ্রেমী, পরিবার ও শিশুদের পদচারণায় মুখরিত। ছিল সুস্বাদু বাংলাদেশি খাবারের স্টল, আড্ডা, গান আর আনন্দের উচ্ছ্বাস।

মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের আয়োজনে দুই দিনব্যাপী বইমেলা আজ রোববার রাত ১০টায় শেষ হবে। শেষদিনের আয়োজনের মধ্যে রয়েছে কবিমেলা, সাহিত্য আলোচনা এবং স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারের দোকানসহ নানাবিধ আয়োজন, যা মেলার আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বন্ধনে প্রবাসীদের একত্রিত করেছে এই আয়োজন। মিশিগান বইমেলা ২০২৫ আজ কেবল একটি মেলা নয়, এ এক অনুভূতি, যেখানে বই, শিল্প ও সংস্কৃতি মিলে গড়ে তোলে এক অনন্য প্রবাসী বাংলার চিত্র।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন