আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

আলী আমজদের ঘড়িঘরের পাদদেশে ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০২:১১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০২:১১:৫১ অপরাহ্ন
আলী আমজদের ঘড়িঘরের পাদদেশে ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়
সিলেট, ৯ নভেম্বর :  সুরমা নদীর তীরে বিকেলের আলোয় ঝলমল করছিল ঐতিহাসিক আলী আমজদের ঘড়িঘর। তার পাদদেশে দাঁড়িয়ে আজ যেন ইতিহাসের সাক্ষী হলো নতুন এক মুহূর্ত-বাংলাদেশ ও আয়ারল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন।
রোববার সিলেট নগরের ক্বিন ব্রিজের পাশে, ১৫১ বছর পুরনো এই ঘড়িঘরের সামনে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ড্রু বালবার্নি। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এবং সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।
এই আয়োজনের মধ্য দিয়ে বিসিবি শুধু দুই দলের প্রতিদ্বন্দ্বিতার প্রতীকই তুলে ধরেনি, বরং ইতিহাস, ঐতিহ্য ও ক্রিকেটকে এক সেতুবন্ধে যুক্ত করেছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এমন উদ্যোগের মূল লক্ষ্য হলো খেলাধুলাকে দেশের সংস্কৃতি ও পর্যটনের সঙ্গে যুক্ত করা— যাতে স্থানীয় মানুষের অংশগ্রহণ ও আগ্রহ বাড়ে, আর ক্রিকেট হয়ে ওঠে সামাজিক সম্প্রীতি ও সংযুক্তির এক প্রাণময় মাধ্যম।
১৮৭৪ সালে নির্মিত আলী আমজদের ঘড়িঘর সিলেটের প্রতীকী স্থাপনা। সিলেটের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান তাঁর ছেলে আলী আমজদের স্মরণে এটি নির্মাণ করেছিলেন। লোহার খুঁটির ওপর ঢেউটিনের গম্বুজাকৃতির নকশায় গড়া এই স্থাপনা সিলেটের ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। ঘড়ির ব্যাসার্ধ আড়াই ফুট, কাঁটার দৈর্ঘ্য দুই ফুট—তবুও সময়ের হিসাব শুধু জানায় না, সিলেটের পরিচয়ও বহন করে।
সেই ঐতিহাসিক ঘড়িঘরের সামনেই রবিবার ৯ নভেম্বর স্থাপন করা হলো টেস্ট ট্রফি-যা ক্রিকেটপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা। স্থানীয় মানুষ ও পর্যটকরা ভিড় জমিয়ে এই অনন্য মুহূর্ত প্রত্যক্ষ করেন, মোবাইল ক্যামেরায় ধরে রাখেন ইতিহাসের নতুন সংযোজন।
আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্টের বল। এরপর ১৯ নভেম্বর থেকে ঢাকার মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ শুরুর আগেই তাই সিলেট পেয়েছে ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রিকেটের এক অসাধারণ মিলনমেলা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ