আমেরিকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মিশিগান বিএনপির আলোচনা সভা

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০১:২৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০১:২৫:০৭ পূর্বাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মিশিগান বিএনপির আলোচনা সভা
হ্যামট্রাম্যাক, ১০ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিশিগান বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাতে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
সভায় সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, এবং সঞ্চালনা করেন সেলিম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাবেক উপদেষ্টা খন্দকার ইউসুফ কামাল, সাবেক চেয়ারম্যান নাছিরুল হক শাহিন, জিলাল উদ্দিন, রাজু আহমদ তালুকদার, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল, মিশিগান বিএনপির সহ-সভাপতি নুরুল হক, সাহেল আহমদ, মোশারফ হোসেন লিটু, আবু হোরায়রা, নুরুল আমিন, সিদ্দিক খালেদ, ফয়ছল আহমদ চৌধুরী, আব্দুস শহীদ, কামাল হোসেন লিলু, শোভন, রিপন, পন্নি, পারভেজ, শাহাদাত হোসেন প্রমুখ।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও অবদান স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভা শেষে মিশিগান বিএনপির নেতা মঞ্জুরুল করিম তুহিনের দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি সম্প্রতি বিএনপির দুই কর্মীর ভাই ও বোনের মৃত্যুতে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক