আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত
তুষারপাত ও তীব্র ঠান্ডায় ভ্রমণ বিপজ্জনক হতে পারে

মিশিগানে শীতকালীন ঝড়ের সতর্কতা

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:৩০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:৩০:০৫ পূর্বাহ্ন
মিশিগানে শীতকালীন ঝড়ের সতর্কতা
সোমবারের প্রভাতরোদে গ্রোস ইলে ইয়ট ক্লাবের জীবনবলয়ের উপর জমানো তুষার ঝিকমিক করে উঠছে—শীত যেন নিঃশব্দে তার প্রথম উপস্থিতি ঘোষণা করছে/Photo : Andy Morrison, The Detroit News

মেট্রো ডেট্রয়েট, ১০ নভেম্বর : মিশিগানের বিভিন্ন অঞ্চলে আজ সোমবার শীতকালীন আবহাওয়ার সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS)। হিমেল বাতাস বইতে শুরু করায় মিশিগানে বাড়ছে ঠান্ডা, রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মৌসুমি তুষারপাত।
পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম মিশিগান ও উচ্চ উপদ্বীপে (Upper Peninsula) জারি করা হয়েছে শীতকালীন ঝড়ের সতর্কতা, যা ভ্রমণকে বিপজ্জনক করে তুলতে পারে। তুষার ও প্রবল বাতাসের কারণে গাছের ডাল ভেঙে পড়ে বিক্ষিপ্ত বিদ্যুৎ বিভ্রাট ঘটার আশঙ্কাও রয়েছে।
লেক মিশিগান উপকূলে সোমবারের ঝড়ে ৩ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাসকরা জানিয়েছেন। লুডিংটন ও বেন্টন হারবার এলাকায় আজ রাত পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা কার্যকর থাকবে। মাস্কেগন, গ্র্যান্ড র‍্যাপিডস, হল্যান্ড ও সাউথ হ্যাভেনসহ মধ্য মিশিগানেও আজ রাত পর্যন্ত ঝড়ের সতর্কতা বহাল থাকবে।
উচ্চ উপদ্বীপে মারকুয়েট ও অ্যালগার কাউন্টিতে আজ রাত পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি আছে, যেখানে ঘণ্টায় ২০ মাইল বেগে বাতাস বইবে এবং ২–৪ ইঞ্চি তুষারপাত হতে পারে। এছাড়া কিউইনাও, হাউটন, বারাগা, ডেল্টা, লুস ও স্কুলক্রাফ্ট কাউন্টির কিছু অংশে আগামীকাল পর্যন্ত শীতকালীন আবহাওয়া সতর্কতা বলবৎ থাকবে।
মেট্রো ডেট্রয়েট এলাকায় দিনের বেলায় তুষারপাতের সম্ভাবনা না থাকলেও সোমবার রাতে প্রায় এক ইঞ্চি তুষারপাত হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রি ফারেনহাইট, আর রাতে নামতে পারে ২৪ ডিগ্রি পর্যন্ত। বাতাসের প্রভাবে তাপমাত্রা অনুভূত হবে ২০ ডিগ্রির নিচে।
আগামী মঙ্গলবারও ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস, তবে সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কিছুটা বাড়বে—সর্বোচ্চ ৪০ থেকে ৫০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে।
মিশিগানবাসী ইতিমধ্যেই শীতের প্রথম ছোঁয়া পেয়েছেন। রাজ্যজুড়ে গতকাল রেববার তুষারপাত হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবার মানচিত্রে দেখা গেছে, মেট্রো ডেট্রয়েটে প্রায় ২ ইঞ্চি তুষার, আর মারকেটের পশ্চিমে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার