আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

রচেস্টার থেকে নিখোঁজ ১৭ বছরের কিশোরী

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ১২:৪২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১২:৪২:১৯ অপরাহ্ন
রচেস্টার থেকে নিখোঁজ ১৭ বছরের কিশোরী
জেনেলা আরলিন নিকোলাস/Oakland County Sheriff's Office

রচেস্টার, মিশিগান ১১ নভেম্বর : ওকল্যান্ড কাউন্টি শেরিফের দপ্তর ১৭ বছর বয়সী জেনেলা আরলিন নিকোলাসকে খুঁজছে, যিনি শুক্রবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন।
নিকোলাস রচেস্টার কমিউনিটি স্কুলের অল্টারনেটিভ সেন্টার ফর এডুকেশনের একজন সিনিয়র ছাত্রী। শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে স্কুল বাস থেকে নামতে দেখা যায়, কিন্তু এরপর আর তিনি বাড়ি ফেরেননি।
শেরিফ দপ্তরের কর্মকর্তারা জানান, নিকোলাসকে সর্বশেষ একটি পুরনো জিপ চেরোকি গাড়িতে উঠতে দেখা গেছে বলে বিশ্বাস করা হচ্ছে। একই দিন বিকেলে তার বাবা মেয়ের নিখোঁজ হওয়ার খবর জানান।
তদন্তকারীদের ধারণা, তিনি রাজ্যের পশ্চিমাঞ্চলে কোথাও থাকতে পারেন। তবে মঙ্গলবার পর্যন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে কোনও অতিরিক্ত তথ্য নেই।
নিখোঁজ নিকোলাসের বর্ণনা অনুযায়ী— তিনি ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা, ওজন প্রায় ১৩৫ পাউন্ড, বাদামী চুল ও বাদামী চোখের অধিকারী। নিখোঁজের দিন তিনি একটি হালকা রঙের হুডযুক্ত সোয়েটশার্ট পরেছিলেন।
যে কেউ নিকোলাসকে দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানলে, অনুগ্রহ করে ওকল্যান্ড কাউন্টি শেরিফের দপ্তরে (২৪৮) ৮৫৮-৪৯৫০ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা